অবশিষ্ট ভারতীয় দলের দায়িত্বে কি এবার বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা!

বাংলার লক্ষ্মীরতনের কাঁধে বড় দায়িত্ব, অবশিষ্ট ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বঙ্গতনয়!

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ বাংলা ক্রিকেটের জন্য সুখবর! বাংলা দলের হেড কোচ লক্ষ্মীরতন শুক্লার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক।অবশিষ্ট ভারতীয় দলের দায়িত্বে কি এবার বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা!

সূত্রের খবর, আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে চলা ইরানি কাপে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রেস্ট অব ইন্ডিয়া দলের কোচের দায়িত্ব পেতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা। অর্থাৎ, বাংলার কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করার পর এবার সর্বভারতীয় স্তরে রেস্ট অব ইন্ডিয়ার কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে।

এই ম্যাচে রেস্ট অব ইন্ডিয়ার হয়ে ঋষভ পন্থদের সঙ্গে কাজ করার সম্ভাবনাও রয়েছে লক্ষ্মীরতন শুক্লার।যদিও এখনও সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়নি, তবে সূত্রের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা হতে পারে। বাংলার ক্রিকেটের লক্ষ্মীরতন শুক্লার জন্য নিঃসন্দেহে বড় স্বীকৃতি!