নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগন

জেলায় SIR শুনানির প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগন

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : জেলায় SIR শুনানির প্রক্রিয়া খতিয়ে দেখলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগন |

দক্ষিণ ২৪ পরগনা রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআরের শুনানির কাজ। এস আই আর এর শুনানির কাজ খতিয়ে দেখতে গিয়ে দক্ষিণ 24 পরগনার জেলার মগরাহাটে বিক্ষোভ এবং হামলার মুখে পড়েন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগান। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা বিভিন্ন বিধানসভা এলাকায় এসআইআর এর শুনানির প্রক্রিয়া, সরোজমিনে খতিয়ে দেখেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক (স্পেশাল রোল অবজার্ভার) সি. মুরগান। সোনারপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর বিডিও অফিসে এসআইআর এর শুনানির প্রক্রিয়া খতিয়ে দেখেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি. মুরগান। এরপর সোনারপুর বিধানসভা থেকে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয় এর শুনানির কেন্দ্রে যান বিশেষ পর্যবেক্ষক। শুনানিতে আসা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর বারুইপুরের বিডিও অফিসে আছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখার পর জয়নগরের উদ্দেশ্যে রওনা দেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক।

জয়নগরের বহুরু উচ্চ বালিকা বিদ্যালয় এসআইআরের শুনানির কাজ খতিয়ে দেখেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি. মুরগান। এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মগরাহাটের ঘটনার পর থেকে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এ নিরাপত্তার জন্য একাধিক পুলিশ আধিকারিক মোতায়ন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখার পর নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি. মুরগান বলেন, শুনানি প্রক্রিয়া সরোজমিনে ঘুরে দেখলাম পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বললাম, সমস্ত রিপোর্ট কমিশনের কাছে জমা দেবো। সব মিলিয়ে রাজ্যে এস আই আর এর প্রক্রিয়া, ঈগলের নজরে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।