বঞ্চনার প্রতিবাদে রাস্তায় তৃণমূল

বঞ্চনার বাজেট ও এসআইআরের নামে মানুষকে হেনস্থার বিরুদ্ধে বারুইপুর শহর ও গ্রামীণ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও পশ্চিমবাংলা রাজ্যের প্রতি বঞ্চনার বাজেট ও এসআইআরের নামে মানুষকে হেনস্থার বিরুদ্ধে বারুইপুর শহর ও গ্রামীণ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিলের আয়োজন করেছে। মিছিল শুরু হয় বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড সোনার তরী থেকে বারুইপুর রবীন্দ্র ভবন পর্যন্ত। মিছিলের পুরো ভাগে ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় , দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ বারুইপুর পৌরসভার একাধিক কাউন্সিলররা, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে গ্রাম পঞ্চায়েত গুলির প্রধান, উপপ্রধান, সদস্যরা এবং কয়েক হাজার যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকারের বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে নির্বাচন কমিশন এসআইআরের নামে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করছে তার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী প্রকল্প,মহিলাদের লক্ষীর ভান্ডারে টাকা বাড়ানোর সমর্থনে এই মিছিল। পাশাপাশি মৎস্য, জল সম্পদ কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বলেন যেভাবে মুখ্যমন্ত্রী প্রতিটা মহিলাদের লক্ষ্মী ভান্ডার বৃদ্ধি করে দিয়েছেন, বাজেট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে কয়েক প্রকার অবিস্মরণীয় পাশাপাশি আরও বেশ কিছু সামাজিক মূলক প্রকল্প তিনি ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছে যুব সাথী প্রকল্পও। প্রতিটা ব্লকে ব্লকে এই যুব সাথীর হাজার হাজার মহিলা ও পুরুষ এই ফর্ম সংগ্রহ করে সেখানে জমা দিচ্ছেন।