বাংলাদেশের ট্রলার সহ ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল উপকূল রক্ষী বাহিনী।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভারতীয় জল সীমানা লঙ্ঘন করে দেশে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি উপকূল রক্ষী বাহিনী। দুটি বাংলাদেশের ট্রলার সহ ৩৫ জন বাংলাদেশি মৎজীবীকে আটক করল উপকূল রক্ষী বাহিনী। (Bangladeshi fisherman detain) ফের ভারতের জল সীমানা লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশের অভিযোগ। বাংলাদেশের দুটি ট্রলার আটক করল ভারতের উপকূল রক্ষী বাহিনী। ভারতের উপকূল রক্ষী বাহিনী সূত্রে খবর, বুধবার সকালে আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করে ভারতের জল সীমানার মধ্যে ঢুকে পড়ে এফবি সুলতানা ও এফবি সাবিনাম নামে দুটি ট্রলার। এরপর ভারতের উপকূল রক্ষী বাহিনী বাংলাদেশি এই দুটি ট্রলারকে আটক করে। বাংলাদেশের ৩৫ জন মৎস্যজীবীকে আটক করে ফ্রেজারগঞ্জ উপকূল থানাতে নিয়ে আসে। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে বাংলাদেশের দুটি ট্রলার সহ ৩৫ জন মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় ভারতের উপকূল রক্ষী বাহিনী। ভারতের অনুপ্রবেশ করার অভিযোগে ৩৫ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। বৃহস্পতিবার বাংলাদেশের ৩৫জন মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি ভারতের জল সীমানায় মাছ ধরার সময় বাংলাদেশের নৌ বাহিনী জাহাজের ধাক্কায় ডুবে যায় ভারতীয় এফবি পারমিতা ১০ নামে একটি ট্রলার। ওই ট্রলারে ছিল ১৬ জন মৎস্যজীবী। ১৬ জন মৎস্যজীবীর মধ্যে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করে অন্যান্য মৎস্যজীবীদের ট্রলার। পাশাপাশি এই ঘটনায় পাঁচজন মৎস্যজীবী নিখোঁজ হয়েছিল।

ট্রলারটিকে উদ্ধার করে বন্দরে নিয়ে এলে ট্রলারের মধ্যে থেকে উদ্ধার হয় দুজন মৎস্যজীবীর মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। এই ঘটনার মধ্যে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের দুটি ট্রলার সহ ৩৫ জন মৎস্যজীবীকে গ্রেফতারের ঘটনা সামনে আসে। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ মৎস্য আধিকারিক সামুদ্রিক সুরজিৎ বাগ জানান, ভারতের উপকূল রক্ষীবাহিনী বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমানার কাছে টহল দেওয়ার সময় নজরে আসে বাংলাদেশের দুটি মৎস্যজীবী সহ ট্রলার। বাংলাদেশের দুটি ট্রলার অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতের জল সীমানায়। এরপর ভারতের উপকূল রক্ষী বাহিনী বাংলাদেশের ওই দুটি ট্রলারসহ ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে। কী কারণে? বাংলাদেশের এই দুটি ট্রলার আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতের মধ্যে অনুপ্রবেশ করেছে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের মৎস্যজীবীদের কে গ্রেফতার করা হয়েছে।