দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলা, হতাহতের সংখ্যা বহু

South Africa: এই নিয়ে একমাসের মধ্যে দু’বার দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলা হল। এর আগে ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলের মধ্যে বন্দুকবাজেরার হামলা চালায়।

অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকাতে (South Africa) বন্দুকবাজের হামলা। সরকারি সূত্রে মৃতের সংখ্যা ৯ জন। তবে অসমর্থিত সূত্রের খবর মৃতের সংখ্যা ১০ জন। আহত হয়েছে ১০-১১ জন। রবিবার ভোরে জোহানেসবার্গে একটি পানশালার সামনে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেও এলাকায় পৌঁছেছে পুলিশ। যদিও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গিয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও কে বা কারা হামলা চালালো? এটা কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

জানা যাচ্ছে, জোহেনসবার্গ থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে বেকারসডালে শহরের মধ্যে একটি পানশালার সামনে ঘটনাটি ঘটেছে। প্রতক্ষদর্শীরা জানিয়েছেন. কমপক্ষে ৬-৭ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এই হামলা ঘটায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে এই ঘটনায় মৃতের সংখ্যা ১০ জন বলা হলেও পরে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এই নিয়ে একমাসের মধ্যে দু’বার দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলা হল। এর আগে ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলের মধ্যে বন্দুকবাজেরার হামলা চালায়। সেই ঘটনায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জন শিশু ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বন্দুকধারীদের হামলা দক্ষিণ আফ্রিকায়।