শুরু হল ১৬ তম বারুইপুর মিলন মেলা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে একমাস ধরে চলবে মিলন মেলা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব প্রতিনিধি :বারুইপুর: শুরু হল বারুইপুর মিলন মেলা। দেখতে দেখতে ১৬ তম বর্ষে। শুধু রাজ্য নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসে এই মেলায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলবে এই মিলন মেলা। এ রাজ্য এবং ভিন রাজ্যের স্টল মিলিয়ে মোট ৬৬ টা স্টল আছে এই মেলায়। ছোট-বড় মিলিয়ে ১৬ টিরও বেশি রাইড রয়েছে, যা সাধারণত বিভিন্ন ডিজনি ল্যান্ডে পাওয়া যায় সেই রাইডি চড়ার সুযোগ পাবে বারুইপুরবাসী এই বারুইপুর মিলন মেলায়। প্রতিদিন সাড়ে ৩টে থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে এই মেলা। এবারে মেলার বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার শিল্পী দ্বারা পরিচালিত জল পরী শো, মূলত এই জলপরীর শো দেখতে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন পান্থ থেকে ছোট থেকে বড় সবাই ছুটে আসবে। কারণ দক্ষিণ ২৪পরগনা সেভাবে এত বড় মেলা দেখা মেলে না তবে বিগত কয়েক বছর ধরে, বারুইপুর এলাকায় মিলন মেলা আয়োজন হয়ে আসছে তবে এ বছর বিশেষ আকর্ষণ এই জলপরীর শো। জলপরী ছো দেখা মেলে না জেলার মেলা গুলিতে তাই মানুষের আকর্ষণ পেতে ছুটে আসছে। এছাড়া এই মেলায় থাকছে

সুনামি রাইড। এছাড়া থাকছে টোরা টোরা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, জাম্পিং ফ্রগ, যাইন্ড হুইল সহ অনেক কিছু। কেনাকাটার সাথে থাকছে ভুরিভোজের ব্যবস্থা। বাংলাদেশের পিঠাপুলি থেকে ঢাকাই পরোটা, বিভিন্ন ধরনের চাট মশলা থেকে আরম্ভ করে মেলার বাদাম গুঁড়ে জিলাপি সবই থাকছে এই মেলায়।
বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে শিল্পীরা এসেছেন কাঁথা স্টিচের ডালি নিয়ে।
মেলা ঘিরে থাকে সিসিটিভি ক্যামেরা এবং প্রচুর নিরাপত্তা কর্মী। ঠান্ডার শুরুতেই এরকম একটা মেলা উপহার পেয়ে খুশি বারুইপুর বাসী।