সারদা মায়ের জন্ম তিথি পালন বিষ্ণুপুর কলেজে

বিষ্ণুপুর বি পি আই গ্রুপ এবং গ্লোবাল ফাউন্ডেশন এর উদ্যোগে মঙ্গল আরতি, বিশেষ পুজোপাঠের মধ্য দিয়ে জগৎ জননী মা সারদা মায়ের ১৭৩ তম জন্মজয়ন্তী পালন করা হলো সারদা গ্রাম ক্যাম্পাসে। মায়ের মহত্ব প্রচার করার জন্য অনুষ্ঠানে আগত সকল মানুষকে সারদা মায়ের পুস্তক প্রদান করা হয়

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা: ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটীর ধর্মপরায়ণ দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবী। অর্থাৎ জগৎ জননী মা সারদা মায়ের ১৭৩ তম জন্মজয়ন্তী। মায়ের এই জন্মজয়ন্তী উপলক্ষে বিষ্ণুপুরের শিরোমণিপুরে সারদা গ্রাম ক্যাম্পাসে মায়ের এই জন্মতিথি পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকাল বেলায় মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপরেই মায়ের বিশেষ পুজোপাঠ করা হয়। জন্ম তৃতীয় উপলক্ষে হরির নাম সংকীর্তন, ভক্তিমূলক গান অনুষ্ঠিত হয় সারদা মঞ্চে। পাশাপাশি মায়ের মাহাত্ম্য প্রচারের জন্য সারদা মায়ের “আমি মা সকলের মা” পুস্তক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে আগত সকলকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবক এবং স্থানীয় গ্রামবাসীরা। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকার কয়েক হাজার সাধারণ মানুষকে মায়ের খিচুড়ি ভোগ খাওয়ানো হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি কলেজে এই ধরনের অনুষ্ঠান এর আগে তারা দেখেনি কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগে তারা ব্যাপকভাবে খুশি হয়েছে।

 সারা বছর লেখাপড়ার পর এদিন লেখাপড়াকে দূরে সরিয়ে  কলেজ ক্যাম্পাসে মায়ের জন্ম তিথি উপলক্ষে মায়ের জন্ম তিথি পালনে অভিভূত ছাত্রছাত্রীরা।

 শিক্ষিকারা জানাচ্ছেন তারা চেষ্টা করেছেন মায়ের এই জন্মতিথি উপলক্ষে কলেজ ক্যাম্পাসকে একটি আশ্রমিক পরিবেশ তৈরি করার। ভোর থেকেই মায়ের ভক্তিমূলক গান বিভিন্ন আচার অনুষ্ঠান নিষ্ঠা সব মিলিয়ে মায়ের জন্ম তিথি উপলক্ষে কলেজকে এক অন্য রূপ দেওয়ার চেষ্টা।

 মল্লভূম b.ed and d.ed কম্পোজিট college এর  প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর শুভাশিস চ্যাটার্জী জানান মায়ের জন্মতিথি উপলক্ষে তিন দিন ধরে চলে অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য রামকৃষ্ণ সারদা মায়ের এবং স্বামীজীর ভাব বিনিময়ের এবং সমাজে এই প্রবাদপ্রতিম পুরুষদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বছরে একটা দিনই পাওয়া যায় এই সুযোগ আজ কলেজ কর্তৃপক্ষ এই সুযোগ পেয়ে ধন্য। তাই কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠান পালন করছে। এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বেলুড় মঠের সহযোগিতায় মহারাজদের অনুসরণ করে বি পি আই গ্রুপ এই ধরনের পূজো পাঠ স্তব গান কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে এই মায়ের জন্ম জয়ন্তী পালন করা হয়।