প্রতিবাদে ধর্না বিএলওদের,

ছোটন সেনগুপ্ত, নিজস্ব সংবাদদাতাঃ SIR এর কাজ শেষ, তারপরেও কমিশনের নিত্যনতুন কাজের নির্দেশিকা, প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল সালানপুরের BLO রা। SIR এর কাজের পাশাপাশি প্রায় শেষের মুখে ডিজিটাইজেশনেরও কাজও।কিন্তু বৃহস্পতিবারের অভিযোগ পরেও BLO দের অ্যাপে আসছে নিত্য নতুন আপডেট। নতুন নতুন কাজের ফরমান। জমা দেওয়া এনুমারেশন ফর্ম ভ্যারিফিকেশনে লাগবে আবার ডকুমেন্ট। যা আপডেট করতে হবে অ্যাপে। একদিনের মধ্যে সেই ডকুমেন্ট জমা করতে হবে BLO দের। নির্বাচন কমিশনের এই চাপ আর নেওয়া যাবে না। তাই কাজ ছেড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সালানপুরের BLO রা।নতুন নতুন কাজ করতে নারাজ BLO দের একাংশ। শুক্রবার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে BDO অফিসের বাইরে ধর্না অবস্থানে বসলেন BLO দের একাংশ।

রাজ্যে ১১ই ডিসেম্বর শেষ হয়েছে SIR এর কাজ। BLO রা ডিজিটাইজেশনের কাজ শেষ করেছে।বারাবনি বিধানসভায় বাদ পড়েছে ৩১ হাজার ৩৩৫ জন ভোটারের নাম। এই বিধানসভার দুটি ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ভোটার বাদ যাচ্ছে সালানপুর ব্লকে। এই ব্লকের ১ লাখ ২৮ হাজার ৫৯১ জন ভোটারের মধ্য থেকে বাদ যাচ্ছে ২১ হাজার ৬৭৪ জনের নাম। প্রাথমিকভাবে প্রশাসন সূত্রে মিলেছে তথ্য। ১৪৫ জন BLO সালানপুরে কাজ করেছেন। কিন্তু একাংশ BLO র কাছে নতুন নতুন ফরমান আসায় তাঁরা বিভ্রান্ত। ডিজিটাইজেশনের পরেও এনুমারেশন এর ফর্মের নথিপত্র যাচাই এর জন্য এসেছে বিজ্ঞপ্তি। ফলে কাজ শেষ হওয়ার পরেও অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলে আসানসোলের সালানপুর ব্লকের বিডিও অফিসে বিক্ষোভে BLO দের একাংশ। সালানপুর ব্লকের বিএলওরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।তাদের দাবি ১১ ডিসেম্বর SIR কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কেন নতুন করে কাজ দেওয়া হচ্ছে ? তারই প্রতিবাদে এই বিক্ষোভ। যদিও সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানিয়েছেন নির্বাচন কমিশন যেমন যেমন নির্দেশ দিয়েছেন তেমনই কাজ করা হয়েছে। এই ব্লকের BLO রা খুব ভালো কাজ করেছেন। এমনকি পশ্চিম বর্ধমান জেলায় এই ব্লকেই BLO রা সব থেকে দ্রুত এনু মারেশন ফর্ম জমা করে নজির সৃষ্টি করেছেন। যারা অবস্থান-বিক্ষোভ করছেন তারা এখনো আলোচনার টেবিলে আসেননি। এই সমস্যা আলোচনার মধ্যে মিটে যাবে বলে বিশ্বাস BDO র।