বারুইপুরে জনসভা অভিষেকের, ব্রিগেডের আদলে ব়্যাম্প

Abhishek Banerjee meeting at Baruipur update : ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা ও সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: ২০২৬-এ নতুন বছরের দ্বিতীয় দিনেই বারুইপুরে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও বেশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তিনি। সেজন্য বিগ্রেডের আদলে র‍্যাম্প করা হয়েছে বারুইপুরেও। সভায় ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।

সেই ভাবেই মঞ্চ ও সভাস্থল তৈরি করা হচ্ছে। ২ জানুয়ারি বারুইপুর ফুলতলা সাগর সংঘ মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা ও সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে সভা করবেন। অভিষেকের সব সভাতেই ভিড় উপচে পড়ে। প্রিয় নেতাকে দেখতে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।

সেই কারণেই বিশেষভাবে তৈরি হচ্ছে অভিষেকের সভামঞ্চ। ⁠এটি সাধারণ মঞ্চের মতো হবে না। ২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস র‍্যাম্প থাকবে। সেই মঞ্চ থেকে সরাসরি আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।।

বারুইপুর সভায় ২ লক্ষেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। সংলগ্ন বিধানসভা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দারা উপস্থিত থাকবেন। তবে, দলীয় সূত্রে খবর, জানুয়ারি মাসে অভিষেক যে যে জনসভা করবেন সেখানেই এই ক্রস/র‍্যাম্পের ধরনের মঞ্চ করা হবে।