হাতে পদ্ম নিয়ে নদীপথে নৌকায় নিত্যযাত্রী কাছে পৌঁছে গেলেন গোসাবার বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত পদ প্রার্থী বিকর্ণ নস্কর নদী পথে নৌকায় নিত্যযাত্রী কাছে পৌঁছে গেলেন পদ্ম ফুল নিয়ে ভোটের প্রচারে।এই কেন্দ্রে ২৯ এপ্রিল নির্বাচন।আর এই বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে।ইতিমধ্যে এই কেন্দ্রে ঘোষিত হয়েছে দলীয় ভাবে রাজনৈতিক দল গুলির প্রার্থী তালিকা।তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মন্ডল,বিজেপির প্রার্থী বিকর্ণ নস্কর,আর এস পির প্রার্থী আদিত্য জোতদার।আর প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত রাজনৈতিক দল গুলির প্রার্থীরা কোমড় বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে।এদিন গোসাবা এসসি বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত পদ প্রার্থী বিকর্ণ নস্কর বিপ্রদাসপুর অঞ্চলের রাম নবমীর বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করে।এরপর তিনি মানুষের দুয়ারে দুয়ারে ভোট প্রচার শুরু করে।এখান থেকে তিনি শম্ভুনগর অঞ্চলের শম্ভুনগর বাজারে ভোট প্রচার করে চলে আসে শম্ভুনগর ভাসমান জেটি ঘাটে। সেখানেই জল পথে নৌকায় নিত্যযাত্রী কাছে ভোট প্রচার করেন বিজেপির প্রার্থী বিকর্ণ নস্কর।

চুনাখালি ভাসমান জেটি ঘাট ও শম্ভুনগর ভাসমান জেটি ঘাটে প্রতিদিন হাজার হাজার মানুষজন খেয়া পারাপার হয়।আর এই জল পথে পদ্ম ফুল নিয়ে অভিনব ভাবে নির্বাচনী প্রচার করেন গোসাবা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিকর্ণ নস্কর।এরপর সন্ধ্যায় গোসাবা বিধানসভা কেন্দ্রের চুনাখালি অঞ্চলের রাম নবমীর বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করেন তিনি।বর্ণাঢ্য শোভা যাত্রা শেষ হলে বিজেপির প্রার্থী বিকর্ণ নস্কর চুনাখালি বাজারের দোকানে দোকানে গিয়ে নির্বাচনী ভোট প্রচার করে পদ্ম ফুল নিয়ে।এ বিষয়ে ১২৭ গোসাবা(এসসি) বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত পদ প্রার্থী বিকর্ণ নস্কর বলেন বিপ্রদাসপুর অঞ্চল এবং চুনাখালি অঞ্চলে রাম নবমী বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করি।এছাড়া শম্ভুনগর বাজার এবং চুনাখালি শম্ভুনগর খেয়া পারাপারে নৌকায় নিত্যযাত্রীদের কাছে আশীর্বাদ চায়।মানুষ জন দুহাত তুলে আমায় আশীর্বাদ করেছে।জয়ের বিষয়ে আমি আশাবাদী।তিনি আরও বলেন গোসাবার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেতুর নির্মাণের প্রয়োজন।এই বিধানসভার দ্বীপের মানুষের জল পথেই ভরসা।তাই বেশ কয়েকটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।এছাড়া পানীয় জল,কৃষি জমি গুলিতে বহু ফসলি গড়ে তুলতে সেচের প্রয়োজন আছে।ফলে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ।এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মন্ডল ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোটে জয়ী হয়ে ছিলেন।এই কেন্দ্রে এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে এমনি মত রাজনৈতিক মহলে।