বৃহস্পতিবার ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা নানা পাটেকর।প্রয়াত জনপ্রিয় অভিনেতা, নানা পাটেকর (Nana Patekar)। গোয়ায় নিজের বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার। অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। সূত্রের খবর, আজ ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই সূত্রের খবর। অভিনেতার প্রয়াণে শোকাচ্ছন্ন বলিউড তথা বিনোদন মহল। অভিনেতার এই প্রয়াণে সকলেই শোকস্তব্ধ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এই কিংবদন্তি অভিনেতা ১৯৭৮-এ মুজফফর আলির ‘গমন’ ছবির মাধ্যমে, প্রথম সিনেমার জগতে পা রেখেছিলেন।এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘পারিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ক্রান্তিবীর’ সিনেমায় অভিনয়ে করে তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও ‘অঙ্গার’, ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অপহরণ’ ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন প্রয়াত অভিনেতা। শুধু অভিনয়তেই সীমাবদ্ধ ছিলেন না, নিজে চলচিত্র পরিচালনাও করেছিলেন। নানা পাটেকরের পরিচালনায় মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রহার’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল।এছারাও ‘খামোশি দ্য মিউজিক্যাল’-এ তাঁর অভিনয় সিনেমাপ্রেমীরা মনে রাখবে। ২০১৩-য় পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় নানা পাটেকরকে।
জানা যাচ্ছে গোয়া থেকে অভিনেতার মরদেহ মুম্বইতে নিয়ে আসা হচ্ছে। আজ সকাল ৫.২০ নাগাদ মৃত্যু হয়েছে নানা পাটেকরের। মৃত্যুর সময়ে নিজের গোয়ার বাড়িতে ছিলেন তিনি।নিজের বাড়িতেই তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়।তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও জানা যাচ্ছে, ৪৫ মিনিট CPR দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু অভিনেতাকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পরে মনে করছেন, হৃদরোগে মৃত্যু হয়েছে অভিনেতার।তাঁর প্রয়াণে একটি ‘মেডিকো-লিগ্যাল কেস’ (Medico-legal case (MLC)) দায়ের করা হয়েছে। অভিনেতার মরদেহের ময়নাতদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগত তথা অনুরাগীদের মনে।