তৃণমূলের প্রার্থী চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!

রানাঘাট দক্ষিণের তৃণমূলের প্রার্থী চিকিৎসক সৌগত বর্মনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। নির্বাচনে লড়তে ৪৮ দিনের ছুটি ,
কিন্তু চাকরি থেকে ইস্তফা না দিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করার অভিযোগ উঠল রানাঘাট দক্ষিণের তৃণমূলের প্রার্থী চিকিৎসক সৌগত বর্মনের বিরুদ্ধে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

তৃণমূল আর বেনিয়ম বারবার সমর্থক প্রমাণিত হয়ে যায়। গত বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে তৎকালীন শাসকদলের টিকিটে লড়াই করেন কল্যাণী জেএনএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক সৌগত বর্মন। সরকারি নিয়ম অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে, সেই নিয়মের তোয়াক্কা না করেই শুধুমাত্র একটি ছুটির আবেদনপত্র জমা দিয়ে ভোটে লড়েন তিনি। এমনকি নির্বাচনে পরাজয়ের পর তিনি ফের চাকরিতে যোগ দিয়ে হাসপাতালে কাজ শুরু করেন। সব ঠিকই ছিল তিনি বোধহয় ভেবেছিলেন এই নিয়ে কেউ কিছু বলবেন না এবার গত সোমবার একটি বিশেষ অনুষ্ঠানে জেএনএম হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন পানিহাটির বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। হাসপাতালের অধ্যক্ষ মণিদীপ পাল এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতেই এই পুরো বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানা গিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে, চাকরি থেকে পদত্যাগ না করেই কীভাবে একজন চিকিৎসক নির্বাচনের টিকিট পেলেন এবং কলেজ কর্তৃপক্ষ কীভাবে তাঁকে সেই কাজের জন্য অনুমতি দিলেন? জানা গিয়েছে, সেদিন বৈঠকে ছিলেন না অভিযুক্ত চিকিৎসক। খবর পাঠিয়ে তাঁকে ডেকে আনা হয়। তিনি মিটিংয়ে হাজির হলে তাঁকে লক্ষ্য করে সরাসরি আক্রমণ করেন স্বাস্থ্যমন্ত্রী। শুধু তাই নয়, অতীতে ওই চিকিৎসক হাসপাতালে ‘থ্রেট কালচার’ চালাতেন বলেও অভিযোগ তোলেন শারদ্বত মুখোপাধ্যায়।

তাঁর বিরুদ্ধে অভিযোগ করে কলেজ অফ মেডিসিন এন্ড জে এন এম হাসপাতালের প্রায় ৪০ জন চিকিৎসক অধ্যাপক তার বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছেন। অভিযোগকারী চিকিৎসা অধ্যাপকদের দাবি চৌঠা মেয়ের পর তিনি আবারও ৮ই মে কাজে যোগদান করেন এবং এখনো পর্যন্ত বেতন পেয়ে যাচ্ছেন বেআইনিভাবে তাদের এটা দাবি, তাই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে জানিয়েছেন তারা। প্রসঙ্গত কয়েকদিন আগে মেডিকেল কলেজে আসেন স্বাস্থ্যমন্ত্রী তার তিরস্কারও পড়েন এই সৌগত বর্মন। যদিও এ বিষয়ে কোন রকম মুখ খুলতে চাননি তিনি।

যদিও পুরো দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন অভিযুক্ত চিকিৎসক। তাঁর দাবি, কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সবুজ সংকেত দিয়েছিল বলেই তিনি নিয়ম মেনে ভোটের ময়দানে নেমেছিলেন। তাঁর যুক্তি, অন্য মেডিক্যাল কলেজের চিকিৎসকদের নিয়মের সঙ্গে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের নিয়ম আলাদা। তাই অনুমতি মিলতেই তিনি ছুটির আবেদন করে লড়াইয়ে নেমেছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা থ্রেট কালচারের অভিযোগও সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে, জেএনএম-এর অধ্যক্ষ মণিদীপ পাল পুরো দায় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কোর্টে ঠেলে দিয়েছেন এবং কর্তৃপক্ষ বা স্বাস্থ্য ভবন এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন।