তিরুপতিতে ১২১ কেজি স্বর্ণালঙ্কার দান!

অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে অধিষ্ঠিত ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর পা থেকে মাথা পর্যন্ত গহনায় সাজেই সেজে উঠেছে।
স্বর্ণকিরীটম (মুকুট), সুবর্ণকণ্ঠী , পুলিগোরু, চতুর্ভুজ লক্ষ্মী হারম, শালিগ্রাম হার, বৈষ্ণবম, শঙ্খ ও চক্র কবচম, নাগাভরনম, বৈকুণ্ঠ হস্তামু, পাদ কবচম, বাহুভুলু, আন্দেলু ও আরো অনেক কিছু।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর কে নিবেদন করে নজির গড়লেন পুণ্যলোভাতুর এক ভক্ত দম্পতি। ১২১ কেজি ওজনের সোনার গহনা বেঙ্কটেশ্বর দেব কে উৎসর্গ করলেন তারা। যার মধ্যে ছিল সুসজ্জিত নয়টি সেট এবং তার ভিতরে ৪৫ টি নানা ধরনের নানা নকশার অলংকার। যার বাজার মূল্য প্রায় ১৬০ থেকে ২০০ কোটি টাকা।
শুধু সোনা নয় দেবতাকে উৎসর্গীকৃত অলংকারে সাজানো হয়েছে মূল্যবান হিরে পান্না চুনি নীলকান্ত মনিও। মন্দিরের ইতিহাসে দেবতাকে সোনা নিবেদন নতুন নয় অর্থের পাশাপাশি সোনার গহনা ও ভক্তরা মন্দিরে দান করেছেন।
কিন্তু একক কোন ভক্ত বা ভক্ত দম্পতির তরফে এত বিপুল পরিমাণ সোনা, দেবতাকে উৎসর্গের ঘটনা ইতিপূর্বে ত্রিরূমালা মন্দিরে আগে কখনো ঘটেনি। এটাই প্রথম।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতেই সুসম্পন্ন হয়েছে গহনা উৎসর্গ পর্ব। নিরাপত্তায় কোথাও কোন ঘাটতি ছিল না এবং একই সঙ্গে সামনে এনেছেন সেই দম্পতির নামও যারা এই নজিরবিহীন ভাবে স্বর্ণ নিবেদনটি করেছেন। জানা গিয়েছে তাদের নাম বর্ধমান জৈন এবং রাধিকা জৈন। এই দম্পতির নিবাস চেন্নাইয়ে। তাদের দুজনার যৌথ উদ্যোগে এই নিবেদন।
জানা গিয়েছে স্বর্ণালঙ্কার নিবেদনের আগে ওই ভক্ত দম্পতি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা সেরে নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ১২১ কেজি গহনা তুলে দেন তাদের হাতে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন শ্রদ্ধালু ওই ভক্ত দম্পতি চেয়েছিলেন বেঙ্কটেশ্বর দেখতে পা থেকে মাথা পর্যন্ত সোনার গহনায় সাজাতে। তার জন্য চেষ্টার কোনো কশুর করেনি। মন্দির কর্তৃপক্ষের দাবি একক কোন ভক্তের তরফে তিরুমালায় এর আগে এত বিপুল পরিমাণ সোনা দান করা হয়নি। দেশের জনপ্রিয় তীর্থ কেন্দ্র গুলির অন্যতম তিরুমালা তিরুপতি মন্দির। শ্রী ভেঙ্কটেশ্বর দেবের আরাধনায় বছর ভোর এখানে বহু পুণ্যার্থীর সমাগম হয় দেশের পাশাপাশি বিদেশ থেকেও বহু ভক্ত এই মন্দিরে আসেন ও পুজো দেন। টাকা সোনা ছাড়াও নানান ধরনের মূল্যবান সামগ্রিক তারা এই দেবতার উদ্দেশ্যে দান করেন পূর্ণের আশায় এই সমস্ত দান গ্রহণ এবং পরিচালনার ভার নষ্ট আছে তিরুমালা তিরুপতি দেবস্থনমের হাতে।