চম্পাহাটির দোতলা বাড়িতে চকোলেট বোমার স্তূপ!

বাড়ির দোতলায় চকোলেট বোমার কারখানায় পুলিশের হানা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : চম্পাহাটির সোলগোলিয়ার একটা দোতলা বাড়ি। বাইরে থেকে দেখে মনে হবে একেবারে সাধারণ, নিরীহ এক পরিবার থাকে সেখানে বসবাস করে। কিন্তু ওই বাড়ির ভেতরে কী চলছে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। বাড়ির দোতলায় উঠে যা দেখা গেল, তাতে রীতিমতো চমকে উঠল সবাই। সারি সারি চকোলেট বোমা সাজানো বস্তায়, পাশে চকোলেট বোমা তৈরির সরঞ্জামের স্তূপ। ওই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করত মহেন্দ্র সর্দার।

বাড়ির মালিক মাহেন্দ্র সর্দার (৪৫) তখন ভেতরে বসে কাজ করছিল। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায়।

“অভিযুক্ত জানায় আমি কিছুই করিনি! এগুলো তো শুধু পুজোর সময় বিক্রির জন্য! ১০০ কেজি চকোলেট বোমা আর সেই বিপুল পরিমাণ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাহেন্দ্র দীর্ঘদিন ধরে এই কারখানা চালাচ্ছিল। পুজোর সময় থেকে শুরু করে বিভিন্ন উৎসবে এই বোমা সরবরাহ করা হত।