বসিরহাটে তৃণমূল শিবিরে ভাঙন!

ভোটের মুখে শতাধিক তৃণমূল কর্মী সমার্থক আইএসএফ এ যোগদান করলেন।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে দলবদলের ছবিও প্রবলভাবে ধরা পড়ছে। মূলত বিরোধী দলগুলি থেকে তৃণমূল কংগ্রেসে যাওয়ার প্রবণতাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এরইমধ্যে ভিন্ন ছবি দেখা গেল বসিরহাট দক্ষিণ বিধানসভার টাকি পৌরসভায়। ১০, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের রজিপুর সহ একাধিক এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফে যোগদান করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। একাধিক তৃণমূল কর্মী নয়, বরং শতাধিক তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করলেন। যাকে নজিরবিহীন বললেও কম নয়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন আইএসএফ নেতৃত্বরা। তারা বলেন, “তৃণমূল সরকারের একাধিক দুর্নীতি সামনে চলে এসেছে। তাই আমরা দুর্নীতিযুক্ত দলে আর থাকতে চাই না। তাই আমরা সকলেই আইএসএফ দলে যোগদান করলাম। “

এখানেই শেষ নয়, আগামীদিনে শতশত তৃণমূল কর্মী সমর্থকরা আইএসএফ দলে যোগদান করবে বলেও জানান আইএসএফ নেতৃত্বরা।