মহেশতলা বিধানসভা থেকে সেবাশ্রয় -২ স্বাস্থ্য শিবির ক্যাম্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প ২ উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত মহেশতলা বিধানসভার তিনটি জায়গায় সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বাটানগর নিউল্যান্ড মাঠে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন। এর পর মহেশতলা চক চান্দুল রথতলায় সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন অভিষেক। মহেশতলা সবুজ সংঘের মাঠেও উদ্বোধন করবেন সেবাশ্রয়-২ ক্যাম্প।

৭ দিন ধরে মহেশতলার প্রতিটা ওয়ার্ডে এই ক্যাম্পগুলি চলবে। এই ৭ দিনে মহেশতলা বিধানসভার প্রতিটা মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এই ক্যাম্পগুলিতে সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। যেমন স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা থেকে শুরু করে সমস্ত রোগের চিকিৎসা করা হবে এই ক্যাম্পের মাধ্যমে। এই ক্যাম্পগুলিতে আধুনিক প্রযুক্তির সমস্ত রকমের যন্ত্রপাতি রয়েছে। যার মাধ্যমে শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। এটি হল সেবাশ্রয়ের দ্বিতীয় দফার উদ্যোগ।

সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন। তার আগে এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে একদিকে যেমন বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি জনসংযোগও করছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবার প্রথম দফার সেবাশ্রয়ে দারুন সাড়া মিলেছে। তাই এবারও পরিষেবা এবং জনসংযোগ একসঙ্গে চালিয়ে নিয়ে যেতে ফের শুরু হল ‘সেবাশ্রয় ২’।

১ ডিসেম্বর সোমবার থেকে শুরু হল এই পরিষেবা। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রথম পর্যায়ের সাফল্যের পরেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই কর্মসূচির উদ্যোক্তা ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে সেবাশ্রয় ২ শিবির । ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা এলাকায় মেগা ক্যাম্প আয়োজিত হবে। ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মহেশতলা বিধানসভা এলাকা, ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মেটিয়াবুরুজ, ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বজবজ, ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিষ্ণুপুর, ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাতগাছিয়া, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ফলতা এবং ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে বিনামূল্যে এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছে। আগেরবারের মতো এবারও নিজে হাতে সেবাশ্রয় ক্যাম্পের ফিতে কাটলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারের মতো এবারও ভালো সাড়া মিলতে শুরু করেছে। তা বলাই বাহুল্য।