জেলার ৩১টি বিধানসভা জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক

Abhishek Baruipur meeting:কালীঘাট আমার জন্মভূমি হলে, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের আশীর্বাদ নিয়ে শুভ কাজের সূচনা করছি। সেকারণেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাটি এই সভার আয়োজন।“

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা :  ২০২৬-এর বিধানসভা নির্বাচন আগে পুরোদস্তুর প্রচারে নেমে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরে অভিষেকের সভা ঘিরে প্রথম থেকেই উন্মাদনা ছিল কর্মী সমর্থকদের মধ্যে। অভিষেক নিজের ভাষণের শেষ পর্যায় পর্যন্ত সেই উন্মাদনাকে ধরে রাখলেন।  

বারুইপুরের সভায় ব়্যাম্প ওয়াক, অত্যন্ত সাবলীল ভাষণ, বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে লক্ষ্য করে কড়া কড়া আক্রমণ। সবমিলিয়ে জমে উঠল শুক্রবার অভিষেকের সভা। এদিন ব়্যাম্প থেকে অভিষেক স্লোগান তুললেন –

যতই করো হামলা, আবার জিতবে বাংলা। “

অভিষেক বলেন, “আগামী একমাস ধরে বাংলার বিভিন্ন প্রান্তে মানুষের পাশে দাঁড়াবো। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে মানুষের অসুবিধা না হয় সেজন্য তাদের পাশে থাকবো। আগামীকাল আলিপুরদুয়ার, তারপর বীরভূম, দুই দিনাজপুর, মালদা, টানা চলবে এই কর্মসূচি।“

কর্মসূচির নাম- আবার জিতবে বাংলা“। শুক্রবার বারুইপুরের সভায় এরই শুভ সূচনা করলেন সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ মানুষ শুভ কাজ করতে গেলে বড়দের আশীর্বাদ নিয়ে যায়। কালীঘাট আমার জন্মভূমি হলে, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের আশীর্বাদ নিয়ে শুভ কাজের সূচনা করছি। সেকারণেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাটি এই সভার আয়োজন।“

এরপরই দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১টি বিধানসভা কেন্দ্র জিততে হবে বলে লক্ষ্যমাত্রা বেঁধে দেন অভিষেক। তিনি বলেন ২০২১-এর বিধানসভা নির্বাচনের নিরিখে ২০২৬-এ আসন সংখ্যা বাড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাখির চোখ ভাঙ্গড় বিধানসভাও জিততে হবে। ৩১-এ ৩১ জিততে হবে বলে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা বুথেও বিজেপিকে জিততে দেওয়া যাবে না বলেও বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “এরা করেছে এসআইআর। বাংলার মানুষ এদের বিরুদ্ধে করবে এসআইআর।“

এরপরই অভিষেকের সংযোজন- “তৃণমূল বিশুদ্ধ লোহার মতো। আপনি যত আঘাত করবেন তৃণমূল কর্মীদের মনোবল ততই বাড়বে।“