ভিড়ের মধ্যেই টানাটানি, ছিঁড়ল শাড়ি! একী অবস্থা সামান্থার?

সোমবার একটি বিপণনী সংস্থার স্টোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে আগে থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। ফলে স্টেজে ওঠার আগে থেকেই সামান্থাকে ধস্তাধস্তির মধ্যে পড়তে হচ্ছিল।

আবারও হায়দ্রাবাদের হেনস্থার শিকার দক্ষিণী অভিনেত্রী। দিনকয়েক আগে ছবির প্রচারে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন নিধি আগারওয়াল। এবার সেই একই অবস্থা হল সদ্য বিবাহিতা সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) সঙ্গে। সম্প্রতি একটি ব্র্যান্ড প্রোমোশনের অনুষ্ঠানে গিয়ে ভক্তদের চুড়ান্ত হেনস্থা হতে হল তাঁকে। এমনকী তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে কয়েকজন। ধস্তাধস্তির কারণে ছিঁড়ে যায় তাঁর শাড়ির আঁচল। যদিও এই ঘটনায় তিনি কোনওভাবে জখম হননি বলে খবর।

জানা যাচ্ছে, সোমবার একটি বিপণনী সংস্থার স্টোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে আগে থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। ফলে স্টেজে ওঠার আগে থেকেই তাঁকে ধস্তাধস্তির মধ্যে পড়তে হচ্ছিল। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় অনুষ্ঠান শেষ হওয়ার পর। সূত্রের খবর, অভিনেত্রী মঞ্চ থেকে নামতেই ভয় পাচ্ছিলেন। কিন্তু নিরাপত্তারক্ষীদের চেষ্টায় সে মঞ্চ থেকে নামেন। তবে গাড়ি অবধি যেতে গিয়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যায়।

নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তাঁকে হাত দেওয়ার চেষ্টা করেন কয়েকজন। এমনকী তাঁর পরনের শাড়ির আঁচল জুতো দিয়ে চিপে ধরা হয়। যার ফলে ছিঁড়ে যায় তাঁর শাড়ি। যদিও কোনওমতে সেখান থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে পড়েন সামান্থা। এই ঘটনার পরেও হায়দ্রাবাদে তারকাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।