ভাঙড়ে তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ

ভাঙড়ে তৃণমূল নেতাকে সুপারি কিলার দিয়ে খুনের চক্রান্ত, অভিযোগ তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভাঙড়ের একসময়ের দাপটে নেতা কাইজার আহমেদ কে খুনের চক্রান্ত, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ভাঙ্গড় থানায় মেইল মারফত অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ। তৃণমূল নেতা কাইজার আহমেদের অভিযোগ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বাইরে থেকে ভাড়াটিয়া সুপারি কিলার নিয়ে এসেছে ভাঙড়ে এবং তাকে খুন করার জন্য, পুলিশ প্রশাসনকে বিষয়টি এর আগেও জানিয়ে কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ কাইজার আহমেদের। তিনি অভিযোগ কপিতে উল্লেখ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কাছের একজন বিশ্বাসযোগ্যের থেকে তথ্য পেয়েছেন তাকে খুন করার জন্য একজন ভাড়াটিয়া সুপারি কিলার নিয়ে আসা হয়েছে, এবং তিনি খুন হবার আশঙ্কা করছেন, তিনি এফআইআর কপিতে আরও লিখেছেন তিনি প্রাণ নাশের আশঙ্কায় ভুগছেন। তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এই চক্রান্তের সঙ্গে যে বা যারা জড়িত তাদের অবিলম্বের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এই অভিযোগ তিনি রাজ্যের সেকেন্ড কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মেইল মারফত জানিয়েছেন।