এ কী করলেন অরিজিৎ সিং!

শেষমেশ কিনা সলমন খানের প্রেমিকার সঙ্গে জুটি বাঁধলেন অরিজিৎ সিং ?

মাম্পি রায়, সাংবাদিক :  হঠাৎ প্লেব্যাক সিংগিং থেকে অবসর ঘোষণা। টলিউড, বলিউডে অরিজিৎ সিংয়ের গান ছাড়া ভক্তরা যখন ভাবতেই পারেন না, এমন একটা সময়ে অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্ত যেন বিস্ফোরণের মতো। প্লে ব্যাক সিংগিং ছেড়ে অরিজিৎ সিং কী করবেন, তাহলে কি অরিজিতের আর কোনও গান শুনতে পারবেন না ভক্তরা, এমনই সব প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছিল ভক্তদের। ঠিক তখনই খোঁজ মিলল অরিজিতের। সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করে উঠল এক টুকরো আশার আলো। ইকোস অফ আস “Echoes of Us”। তেরে সঙ্গ টিজার। যা খুললেই একটি মাত্র গানের লাইন শোনা যাচ্ছে তা হল- “ যা রহেহে হাম তো ওয়াহা। ইশক কম না হোগা যাহা।”

ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগেই এমন একটি ভালোবাসার গান নিয়ে হাজির হলেন অরিজিৎ সিং। কিন্তু চমক এখানেই শেষ নয়। যেখানে বলিউডের একঘেঁয়ে গান গেয়ে হাঁফিয়ে উঠেছিলেন অরিজিৎ সিং, প্রভাবশালীদের প্রভাব থেকে বেরিয়ে গিয়ে তিনি নিজের কিছু করতে চান বলেও শোনা যাচ্ছিল। এমনসময়ে সোশ্যাল মিডিয়ায় হাজির এই গান। দ্বিতীয় চমক হল গানটিতে গলা মিলিয়েছেন সলমন খানের প্রেমিকা ইউলিয়া ভান্তুর। একসময় সলমন খানের সঙ্গে চরম বিরোধিতা ছিল অরিজিৎ সিংয়ের। এহেন সলমনের বান্ধবীর সঙ্গেই নাকি গলা মেলাচ্ছেন অরিজিৎ সিং। তবে বর্তমানে তাঁদের সম্পর্ক নাকি বেশ ভালো।

যেমনটা শোনা যাচ্ছে. ইকোস অফ আস হল একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। যার টিজার প্রকাশ করা হয়েছে। তবে টিজারে শুধুমাত্র অরিজিতের গলা শোনা গিয়েছে। ইউলিয়ার গলা শোনা যায়নি। জানা যাচ্ছে, এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন ইউলিয়া। সলমন খানের প্রযোজনা সংস্থায় তৈরি হচ্ছে এই ছবি। এখানেই শেষ নয়। সলমন খান ফিল্মস মিউজিকের দায়িত্বেই হচ্ছে ছবির গান।

অরিজিৎ সিং এবং ইউলিয়ার একসঙ্গে প্লেব্যাক যখন প্রকাশ্যে এল তখন একটি প্রসঙ্গ তা তুললে নয়। ২০১২ সালে একটি পুরস্কার বিরতণী অনুষ্ঠানের মঞ্চে অরিজিতের টিপ্পনি ভালোভাবে নেননি সলমন খান। এরপর শোনা যায় সলমন খানের একাধিক ছবির গানে অরিজিতকে বয়কট করা হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় সলমন খানের কাছে ক্ষমা প্রার্থনা করেন অরিজিৎ সিং। সুলতান ছবিতে জগ ঘুমেয়া থারে জেয়সা না কোই গানটি রাখার জন্য কাতর আর্জি জানিয়েছিলেন অরিজিৎ। তারপরই নাকি দুজনের সম্পর্কের বরফ গলে।