রাতের বেলায় ভেনেজুয়েলায় মার্কিন সেনার হামলায় কী বলছে চিন, বেইজিং, জাপান, মালয়েশিয়া। কী সতর্কবার্তা দিল ভারত ?

অনুসূয়া দাস, সাংবাদিক: মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোপন অভিযানে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা সত্ত্বেও দেশটি ভয়াবহ মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং অভিবাসনের মতো সমস্যায় জর্জরিত। ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা। দেশে অনিশ্চয়তার পরিবেশ। রাতের বেলায় ভেনেজুয়েলায় মার্কিন সেনার হামলায় কী বলছে চিন, বেইজিং, জাপান, মালয়েশিয়া। কী সতর্কবার্তা দিল ভারত ?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতায় বসার পরেই পরেই একের পর এক জারিজুরি দেখিয়ে আসছেন তিনি। কখনও ক্ষোভে ফেটে পড়েন, আবার কখনও হুঁশিয়ারি জারি করেন। বরাবরই তাঁকে রাফ অ্যান্ড টাফ অবস্থাতেই দেখা গিয়েছে। ভেনেজুয়েলার ক্ষেত্রে নেমে আসে একেবারে হামলা। ভেনেজুয়েলার উপর তার হামলা মোটেও কেউ ভালো চোখে দেখেনি। হামলা প্রসঙ্গে কোন রাষ্ট্র কী বলছে, দেখে নেওয়া যাক, এক নজরে।
চিন
সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে
আটক করেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে
বেইজিং
মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক
জাপান
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভেনেজুয়েলার পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হোক
মালয়েশিয়া
কড়া ভাষায় ভেনেজুয়েলায় হামলার বিরোধিতা করে মালয়েশিয়া
রাশিয়া
সমস্যা সমাধানে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘সংলাপ’ হওয়া দরকার
ভারত
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় সতর্ক নয়াদিল্লি
অপ্রয়োজনে বাইরে না বেরনোর পরামর্শ বিদেশমন্ত্রকের
ক্যারাকাসে অবস্থিত ভারতীয়দের সতর্কবার্তা
দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ
কোনও দেশ শান্তির বার্তা দিয়েছে, কেউ আবার ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে সরাসরি নিন্দা জানিয়েছে। তবে তাতেও আরও রাফ অ্যান্ড টাফ ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে তিনি বলেন, কাউকেই রেয়াত করা হবে না। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে সে দেশের দখল নেওয়ার পর এ বার মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজ়ুয়েলার মতো পরিস্থিতি হতে পারে বলেও তিন দেশকে সতর্কবার্তাও দিয়ে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে ট্রাম্প এটাও বুঝিয়ে দিতে চেয়েছেন যে, মাদকপাচার এবং অনুপ্রবেশকারীর বিষয়ে তাঁর দেশ কোনও আপসের পথে হাঁটবে না। মাদক সন্ত্রাসকে রুখতে প্রয়োজনে যা করতে হবে, তা তিনি করতে পিছপা হবেন না।
ভেনেজুয়েলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা। দেশে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। ভেনেজুয়েলার কাছে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে। তা সত্ত্বেও, দেশটি মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ক্ষুধা এবং অভিবাসনের মতো সমস্যায় ভুগছে। ভেনেজুয়েলার মুদ্রা বলিভারও খুবই দুর্বল। এরই মাঝে কোথাও কোথাও প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ দেখান। উঠে আসে সে ছবি। মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা করে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে স্টারলিংক জানায় যে, তারা এখন থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবেন। স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী স্টারলিংকের মূল মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স, যার প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক। অতীতে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ম-কানুন আরোপ করতে দেখা গেছে। সেখানে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ইন্টারনেটের ধীরগতি ইতিহাসও রয়েছে।