সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব়্যাপার বাদশার সাতপাকে বাঁধা পড়ার ভিডিও !

মাম্পি রায়, সাংবাদিক : র্যাপার সিঙ্গার বাদশার (Badshah) ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হল? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ও ভিডিয়ো অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। প্রায় ছ’বছর আগে প্রথম স্ত্রী জাসমিন মাসিহের (Jasmine Masih) সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি আবার বিয়ে করলেন বাদশা। পাত্রী পঞ্জাবি অভিনেত্রী ইশিকা রিখি (Isha Rikhi).

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই আচমকা এই জল্পনার সূত্রপাত। ইশার মা পুনম রিখি (Poonam Rikhi) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে সজ্জিত পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে একে অপরকে বরমালা পরিয়ে অন্যান্য বিয়ের আচার পালন করছেন বাদশা ও ইশা। ক্যাপশনে পুনম লিখেছেন, “God bless you @isharikhi @badboyshah।” এর পরেই শুরু হয় জোর চর্চা।

ছবিতে বাদশাকে দেখা যাচ্ছে জলপাই-সবুজ কুর্তা, বেইজ দোপাট্টা ও সোনালি পাগড়িতে। পাশে লাল টুকটুকে পাঞ্জাবি বধূবেশে ঝলমলে ইশা— সোনালি কারুকাজ করা লেহেঙ্গা, গয়না, কপালে সিঁদুর— সব মিলিয়ে পূর্ণাঙ্গ উত্তর ভারতীয় রীতির বিয়ের আবহ। একটি ভিডিয়োতে তাঁদের সাতপাকে বাঁধা পড়ার দৃশ্যও ধরা পড়েছে।

পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তার বন্যা ভরে যায় সোশ্যাল মিডিয়ায়। অনুরাগী ও ঘনিষ্ঠরা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। তবে এই বিয়ে ঠিক কবে হয়েছে, বা আদৌ আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধা হয়েছে কি না— তা এখনও নিশ্চিত নয়। উল্লেখযোগ্য, ২২ মার্চ পর্যন্ত লন্ডনে (Nora Fatehi) নোরা ফতেহির সঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছিল বাদশাকে। ফলে সময় নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে।


উল্লেখ্য, বাদশা তথা আদিত্য প্রতীক সিং সিসোদিয়ার প্রথম বিয়ে হয়েছিল জেসমিন মাসিহের সঙ্গে। ২০২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের কন্যা জেসেমি গ্রেস মাসিহ সিংয়ের জন্ম ২০১৭ সালে। একটি সাক্ষাৎকারে বাদশা জানিয়েছিলেন, সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত সন্তানের স্বার্থেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

এর মধ্যে তাঁর নাম জড়িয়েছিল অভিনেত্রী (Mrunal Thakur) ম্রুনাল ঠাকুর এবং পাকিস্তানি শিল্পী (Hania Aamir) হানিয়া আমিরের সঙ্গেও। যদিও সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন বাদশা।
‘টাটেরি’ গান ঘিরে বিতর্কের মধ্যেই বিয়ের খবর সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে ব়্যাপার বাদশাকে ঘিরে।