Bangladesh : হাদির মৃত্যুতে উত্তপ্ত বাংলাদেশবাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরেই ঢাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।

মাম্পি রায়, সাংবাদিক : আবারও উত্তপ্ত বাংলাদেশ। যেন অশান্তির সমার্থক হয়ে উঠেছে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশ। এবার বাংলাদেশে উত্তেজনার কারণ কী ? উত্তর হল ওসমান হাদির মৃত্যু। বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরেই ঢাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। শাহবাগে জমায়েত হয়েছেন কয়েক হাজার মানুষজন। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন হাদি।
বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও গণভোটের নির্ঘণ্ট ঘোষণা হয় ১১ ডিসেম্বর। তারপর ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। মহম্মদ ইউনুসের সরকার অভিযোগ তোলে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের এক কর্মী হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। হাদির মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হওয়ার পরে চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন হাদি মারা গিয়েছেন। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরেই ঢাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শাহবাগে জমায়েত করে বিক্ষোভ দেখান কয়েক হাজার মানুষ। আওয়ামি লিগের বিভিন্ন দফতরে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। ধানমাণ্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশও ভেঙে ফেলল বিক্ষোভকারীরা। আগুন লাগানো হল শেখ হাসিনার ছবিতে।