বারুইপুরে মনোনয়ন পেশ বিমান বন্দ্যোপাধ্যায়ের

মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন বারুইপুর শহর কার্যত তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই সোমবার কর্মী-সমর্থকদের বিশাল সমাবেশ নিয়ে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিলেন বারুইপুর মহকুমা শাসকের দফতরে। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন বারুইপুর শহর কার্যত তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। তৃণমূলের পতাকা, ব্যানার এবং ফেস্টুনে সাজানো হয় গোটা এলাকা। ঢাক-ঢোলের তালে, স্লোগানের ঝড় তুলে একটি বিশাল শোভাযাত্রা বের হয়, যার নেতৃত্ব দেন প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রা বারুইপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দফতরের দিকে এগিয়ে যায়। ‘জয় বাংলা’ এবং দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
প্রশাসনের তরফে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছিল। নির্দিষ্ট নিয়ম মেনে এসডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের একাধিক নেতা এবং বিশিষ্ট কর্মীরা।
মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিমান বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে জানান, “বারুইপুর পশ্চিমের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন। গত কয়েক বছরে রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে থেকেছে, তা সাধারণ মানুষ উপলব্ধি করেছেন। তাই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে।”
তিনি আরও বলেন, এলাকার পরিকাঠামো উন্নয়ন, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি আবারও মানুষের আশীর্বাদ চাইছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এদিনের বিপুল জনসমাগম এবং শোভাযাত্রা আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের সংগঠনিক শক্তিরই প্রতিফলন। যদিও বিরোধীরাও এই কেন্দ্রে নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর, ফলে আগামী দিনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের লড়াই যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য।
সব মিলিয়ে, মনোনয়ন জমার দিনেই আত্মবিশ্বাসী বার্তা দিয়ে নির্বাচনী ময়দানে নামলেন তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়। এখন দেখার, ভোটের ফলাফল কতটা তাঁর এই আত্মবিশ্বাসকে বাস্তব রূপ ।