বারুইপুর স্কুলে কম্পিউটার উদ্বোধনে বিমান বন্দ্যোপাধ্যায়

বারুইপুর হাইস্কুলের কম্পিউটার উদ্বোধনে গিয়ে এসআইআর নিয়ে কিছুই বললেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদাদাত : এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোনোর আগে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ কিছু বলতে চাইলেন না। বারুইপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই ব্যাপারে এড়িয়ে যান। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর হাই স্কুলে কয়েকটি কম্পিউটার উদ্বোধনের অনুষ্ঠানে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই দিন স্কুলের বেশ কয়েকটি কম্পিউটার উদ্বোধন করেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই সম্বন্ধে তিনি বলেন কর্পোরেটেড সোশ্যাল নেটওয়ার্ক দায়বদ্ধতার জন্য পশ্চিমবাংলা বিদ্যুৎ দফতরে সামাজিক সুরক্ষা প্রকল্পের পক্ষ থেকে হাই ফ্রিকোয়েন্সি আধুনিক কয়েকটি কম্পিউটার স্কুলকে বিতরণ করে। তার জন্য অধ্যক্ষ ধন্যবাদ জানিয়ে বলেন এই কম্পিউটারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আগামী দিনের আধুনিক জ্ঞান অর্জন করতে পারবে। এআই সম্বন্ধে অনেক কিছু তথ্য জানতে পারে। এই অনুষ্ঠানের জন্য স্কুল কর্তৃপক্ষ স্কুল ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। এই স্কুল থেকে অনেক মেধাবী ছাত্র তৈরি হয়। আজ তারা দেশের বিভিন্ন সরকারের ও বিদেশের অনেক দফতরে দায়িত্বপূর্ণ পদে কাজ করছে। এই স্কুলের ছাত্রদের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয় সেই কামনাই করেন।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ও বিমান বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া বারুইপুর হাইস্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ সেনাপতি, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান তথা ওই স্কুলের প্রাক্তন ছাত্র শক্তি রায় চৌধুরী, উপ পৌরপ্রধান গৌতম দাস,দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার পৌরপিতা তথা স্কুল কমিটির এক্সিকিউটিভ সদস্য সুভাষ রায়চৌধুরী, আশীষ দেবরায়, বিকাশ দত্ত,স্বপন মণ্ডল,পৌরমাতা মিতা দত্ত, সহ বারুইপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক দেবার্ঘ রায়, একাধিক শিক্ষক, শিক্ষিকা গণ এবং ছাত্র ও তাদের অভিভাবকরা।
প্রধান শিক্ষক শুভ্রজিত সেনাপতি বলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিধানসভা অধ্যক্ষ এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পশ্চিম বাংলার রাজ্য বিদ্যুৎ বন্টন দফতরের (WBSEDCL) সহযোগিতায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যে বেশ কয়েকটি হাই ফ্রিকোয়েন্সি কম্পিউটার বিতরণ করে। এই উন্নত মানের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ছাত্ররা যাতে আরও উন্নততর শিক্ষা লাভ করতে পারে তার জন্য বিদ্যুৎ দফতরের সামাজিক সুরক্ষা প্রকল্পের যে উন্নততর কম্পিউটার আমাদের স্কুলে বিতরণ করেছে তার জন্য ওই দফতরকে ধন্যবাদ।