রাত ১১টার পরে এভাবে গ্যাস বুক করুন …

চিন্তা সরিয়ে হয়ে উঠুন স্মার্ট গিন্নি। আমেরিকা-ইরান যুদ্ধের আবহে হেঁসেলের যুদ্ধ বন্ধ করুন। সিলিন্ডারের বিকল্পও রয়েছে।

স্বাগতা চন্দ্র সাহা, সাংবাদিক : গ্যাস সঙ্কট। এসআইআর আবহ কাটতে না কাটতে ফের সমস্যা। যুদ্ধ এখন হেঁসেলেও। কতদিন চলবে এই যুদ্ধ। গ্যাস বুকিং করতে গিয়ে নাজেহাল। আতঙ্কিত হবেন না। সমাধান রয়েছে আপনার হাতের মুঠোয়। কীভাবে চট জলদি গ্যাস বুকিং করবেন। কল না করেও গ্যাস বুকিং সম্ভব। একটি নির্দিষ্ট সময় গ্যাস বুক করলেই দু থেকে তিন দিনেই মিলবে নতুন গ্যাস সিলিন্ডার। কীভাবেই বা একমাস নয় এক সিলিন্ডারে তিনমাস চালাবেন হোম মিনিস্টাররা । সব উপায়ই আছে। মাথা খাটালে গ্যাস নিয়ে চুলোচুলি বন্ধ হবে। চিন্তা সরিয়ে হয়ে উঠুন স্মার্ট গিন্নি। আমেরিকা-ইরান যুদ্ধের আবহে হেঁসেলের যুদ্ধ বন্ধ করুন। সিলিন্ডারের বিকল্পও রয়েছে।

গ্যাস সিলিন্ডারে আকাল। এই খবর ছড়িয়ে পড়তেই যেন চারিদিকে ত্রাহি ত্রাহি রব। ঠিক নোটবন্দীর কথাটা ফের মনে করিয়ে দিল। কোথাও মিড ডে মিলের খাবার বন্ধ। কোথাও আবার রাস্তায় নেমে বিক্ষোভ। রাজনৈতিক নেতা নেত্রীরা অন্যায় চলছে চলবে না বলে গলা ফাটাতে ব্যস্ত। এই সবের মাঝে কপাল পুড়ছে আমজনতার। সকলের মুখে ঘুরছে গ্যাস বুকিং হচ্ছে না কিংবা গ্যাস সিলিন্ডার মিলছে না। কেন্দ্রীয় সরকার বলছে দেশীয় এলপিজি যথেষ্ট রয়েছে ও রান্নার গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্প্রতি সিলিন্ডার বুকিংয়ের সময়কাল পরিবর্তন হয়েছে। নতুন সিলিন্ডার বুকিংয়ের জন্য ২১ দিনের পরিবর্তে ২৫ দিন হয়েছে। গ্রামাঞ্চলে সেটা ৪৫ দিন। অনেকের দাবি, গ্যাস বুকিংয়ের নম্বর কাজ করছে না। তাঁদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। মোবাইল থেকে অন্য একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি গ্যস বুকিং করতে পারেন।


কীভাবে গ্যাস বুকিং

ইন্ডেন ক্ষেত্রে 7588888824এই নম্বর সেভ করবেন
যে নম্বরের সঙ্গে আপনার লিঙ্ক রয়েছে তা দিয়ে উক্ত নম্বরে
রিফিল লিখে মেসেজ করবেন

এইপির গ্রাহকরা 9222201122 নম্বরে হাই লিখে দ্রুত বুকিং করতে পারবেন
ভারত গ্যাসের ক্ষেত্রে 1800224344

ইন্ডেন ও এলপিজি সিলিন্ডার সংক্রান্ত
অভিযোগ জানাতে পারেন 7718955555

9493602222 এই নম্বরে ফোন করে
এইচপি সিলিন্ডার বুকিং ও অভিযোগ নথিভুক্ত করতে পারেন

ভারত গ্যাসের ক্ষেত্রে আপনি 7715012345 নম্বরে কল করতে পারেন

গ্রাহকরা CRED বা ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহার করে
গ্যাস বুক করতে পারেন
যদি গ্রাহকের গ্যাস বুকিং নম্বরটি CRED অ্যাপের মোবাইল নম্বরের সঙ্গে এক হয়
তাহতে খুব দ্রুত সিলিন্ডার বুক করা যাবে
ফোনপের মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন


আর একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি রাত ১১ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত আপনি আপনার পুরনো পদ্ধতিতে সিলিন্ডার বুকিং করতে পারেন। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, বহু মানুষ একসঙ্গে সিলিন্ডার বুক করার চেষ্টা করছেন তাই প্রতিদিনই সার্ভার বসে যাচ্ছে। তাই এই নির্দিষ্ট সময়ে খুব সহজে গ্যাস বুকিং হচ্ছে বলেই দাবি পেট্রোলিয়াম মন্ত্রকের । এবার বলি স্মার্ট গৃহিনী হওয়ার উপায় কি রয়েছে। কথাতেই রয়েছে না সংসার সুখের হয় রমনীর গুণে। তাই সময় এসেছে একটু বুদ্ধি খাটিয়ে গ্যাস ব্যবহার করলেই আপনি একটি সিলিন্ডার চালাতে পারবেন দুই থেকে তিন মাস। অনেকেই হয়তো জানেন আবার এই সঙ্কটের সময় ভুলে গেছেন উপায়গুলি।

কীভাবে গ্যাস সাশ্রয়

ভাতের চাল ও ডাল ৩০ মিনিট থেকে ১ ঘন্টা আগে ভিজিয়ে রাখুন
সবজি সেদ্ধ করে প্রেসার কুকার ব্যবহার করুন
সবজি ছোট ছোট করে কাটুন
বেগুন, পটল ভাজার আগে নুন জলে ভিজিয়ে রাখুন
তেল ও গ্যাস পুড়বে কম
রান্নার উপকরণ হাতের কাছে রাখুন
কড়াই বা রান্নার কাজে ব্যবহৃত যে কোনও পাত্র
গ্যাস ওভেনে বসানোর আগে শুকনো করে মুছুন
যাতে দ্রুত গরম হয়ে যায়, গ্যাস সাশ্রয় হয়
গ্যাস ওভেনে পাত্র বসিয়ে জ্বালুন
রান্নার সময় চওড়া পাত্র ব্যবহার করুন
গরম জল করে ফ্ল্যাক্সে রাখুন
যে কোনও সময় ব্যবহার করতে পারবেন
বারবার গ্যাস জ্বালিয়ে গরম করতে হবে না
যে কোনও রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করুন
রান্নার সময় ঢেকে রাঁধুন

সিলিন্ডার পাচ্ছেন না বলে চিন্তা বা হাহাকার করে সমস্যার সমধান হবে না। পরিস্থিতির মোকাবিলা করুন মাথা ঠান্ডা রেখে। যুদ্ধ তো থামবেই কিন্তু তার আগে প্যানিক করে বিপদ ডেকে আনবেন না।