হুমায়ুন কবিরের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : হুমায়ুন কবিরের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বক্তব্যের সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। ভারতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল আদালত।
“আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর যদি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পেয়ে থাকেন, তাহলে কেন হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে না?” প্রশ্ন আইনজীবীর।
যদিও কেন্দ্রের পক্ষ থেকে তারা জানিয়েছেন “হুমায়ুন কবির বর্তমানে রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন।”
কিন্তু হুমায়ুন কবির আদালতে জানিয়েছেন যে, দুজন পুলিশ আধিকারিককে দেওয়া হয়েছে তার নিরাপত্তার জন্য, তা যথেষ্ট নয়। তিনি প্রাণঘাতী হতে পারেন বলেও আশঙ্কা করছেন তিনি।
কোন পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, আগামী সোমবার সেই রিপোর্ট আদালতে জমা দেবে কেন্দ্র, নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের।
সোমবার হুমায়ুন কবিরের নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।