ভাড়া বাড়ি থেকে যুগলের পচাগলা দেহ উদ্ধার

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা:  অষ্টমীর রাতে ভাড়া বাড়ির  দরজা ভেঙে যুগলের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। ভাড়াটিয়া যুগল স্বামী-স্ত্রী বলে দাবি বাড়ি মালিকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ওন্দায়।

পচা গন্ধে পাচ্ছিলেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় থানায়। তদন্তে নেমে একটি ভাড়া বাড়িতে পৌঁছয় পুলিশ। বাড়ির দরজা ভাঙতেই উদ্ধার হয় যুগলের পচাগলা ঝুলন্ত দেহ। বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের ঘটনা।  বাড়ি মালিক তরুণ গঙ্গোপাধ্যায়ের দাবি, গত এক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার বাগমারি এলাকার রাজেশ গোস্বামী  ও রূপালী গোস্বামী স্বামী ও স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেন। দুজনের বয়স ২৮ থেকে ৩০-বছরের মধ্যে। রাজেশ নিজেকে বিএসএনএল কর্মী বলে দাবি করেন৷  তবে ভাড়া নিলেও তাঁরা সেভাবে বাইরে বেরোতেন না। দুজন আধার কার্ডের জেরক্স কপিও দিয়েছিলেন। বাড়িওয়ালা জানাচ্ছেন, এদের সম্পর্কে আর কিছু জানা নেই। তেমনভাবে কথাবার্তাও হত না তাঁদের সঙ্গে।   দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ। বাড়িভাড়া নিয়ে দুজন কেন আত্মহত্যা করলেন? তা স্পষ্ট নয়, কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশকে! আধার কার্ড  দেখে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে  ওন্দা পুলিশ। 

এক মাস ভাড়া নিয়ে বাইরে থেকে এসে দুজনে আত্মহত্যা করল কেন সেটাও ভাবাচ্ছে পুলিশকে। এলাকার মানুষের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গেও কোনও যোগাযোগ ছিল না দুজনের। দুজন আত্মহত্যা করেছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তবে কি কারণে আত্মহত্যা তা জানা যায়নি। আধার কার্ড খতিয়ে দেখে দুজনের পরিচয় নিশ্চিত করতে তদন্তে শুরু করল ওন্দা থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।