দীপাবলিতে প্রকাশ্যে দীপ-বীরের ‘দুয়া’!

দীপাবলির মরশুমে প্রকাশ্যে এল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকনের কন্যা দুয়ার মুখ। কিন্তু কার মতো হয়েছে দুয়া?  বাবা রণবীর সিং নাকি মা দীপিকা পাড়ুকোনের মতো? কী জানাচ্ছেন বলিউড তারকা দম্পতি?

 রিয়া হালদার, সাংবাদিক: দিওয়ালির মরশুমে একটি সুন্দর ছবি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। অপেক্ষার অবসান ঘটিয়ে  দীপাবলির আবহে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দুয়ার ছবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আনন্দে ফেটে পড়েন। অনুরাগী থেকে সেলিব্রিটিরা সকলেই ছোট্ট দুয়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রী অনন্যা পান্ডে লিখেছেন, ‘ও মাই গড’। অভিনেত্রী হানসিকা মোতওয়ানি পোস্টটিতে মন্তব্য করে লিখেছেন, ‘খুব সুন্দর’। অভিনেত্রী গওহর খান লিখেছেন, ‘আশীর্বাদ। ঈশ্বর আপনার পরিবারকে ভালোবাসা, আলো, সুরক্ষা এবং সমৃদ্ধি দান করুন’।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন ও তার ছোট্ট মেয়ে দুয়া দু’জনের পরনেই লাল রঙের জমকালো চুড়িদার। তার সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার কোলে বসে আছে ছোট্ট দুয়া। মা ও কন্যা দু’জনেই জোড়হাতে ঈশ্বরকে ডাকছেন। ছবিতে দেখা যায়। দুয়ার মাথার দু’দিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্যদিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি শেয়ার করেছেন দীপিকা ও রণবীর। ছবি প্রকাশের পর যেন অপেক্ষায় ছিলেন ভক্তরা—মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। মাত্র এক ঘণ্টায় রিঅ্যাক্ট পড়ে ২০ লাখের বেশি! মন্তব্যের বন্যা বইছে ইনস্টাগ্রামে। বহু ভক্তই দুয়ার ছবি দেখে দীপিকার ছোটবেলার ছবির সঙ্গে তুলনা করেছেন এবং খুদে দুয়াকে অভিনেত্রীর হুবহু কপি বলে অভিহিত করেছেন।

শুধু কি তাই, বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন। ছবিতেই তা স্পষ্ট। এবং ছবিগুলি নেটিজেনদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।” অনুরাগীরাও ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। কেউ বলছেন দীপিকার মতো দেখতে হয়েছে দুয়াকে। কারও আবার দাবি, বাবা রণবীরের ছাপ রয়েছে ছোট্ট মেয়ে দুয়ার মুখে। এবার আপনারাই কমেন্টে জানান ছোট্ট দুয়া কার মতো দেখতে হয়েছে? বাবা রণবীর সিং নাকি মা দীপিকা পাড়ুকনের মতো?

গত বছর গণেশচতুর্থীর পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। গত বছর ঠিক দীপাবলিতেই মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে এনেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন। সেই নিয়ম মেনেই এ বছরও ঠিক দীপাবলিতেই কন্যার মুখ প্রকাশ করলেন দীপিকা ও রণবীর। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। দীপিকা রণবীরের মেয়ের নাম ‘দুয়া’ রাখা নিয়ে তারকাদম্পতির দিকে কম কটাক্ষ ধেয়ে আসেনি।

অনেকেই প্রশ্ন করেছিলেন কেন মেয়ের এরকম নাম রেখেছেন? সেই প্রশ্নের উত্তরে তাঁরা জানিয়েছিলেন, ‘এই নাম তাঁরা দিয়েছেন কারণ তাঁরা মনে করেন যে, এর অর্থ মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি।’ ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ফুটফুটে রাজকন্যার জন্ম দেন বলিউড ‘মস্তানি’। দীপবীরের সংসারে ‘লক্ষ্মী’ আসার খবরে অনুরাগীরা তো বটেই ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ততোধিক উচ্ছসিত হয়েছিলেন। আর এবার দিপাবলীর ঠিক পরের দিন কন্যাসন্তান দুয়াকে প্রকাশ্যে আনলেন তাঁরা। সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন মেয়ের ছবি।