ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর জুটি বলিউডে সেরা!

ধর্মেন্দ্র এবং হেমা মালিনী ৩৫টি ছবিতে একসাথে কাজ করেছেন, যার মধ্যে কিছু হিট এবং বেশ কিছু ফ্লপ ফিল্মও ছিল। হেমা মালিনী এবং ধর্মেন্দ্র দুজনেই ১৯৬০ এর দশকে তাদের বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন।

মৌসুমী সাহা, সাংবাদিক: দীর্ঘ অভিনয় জীবনে বহু নায়িকার সঙ্গে অভিনয় করলেও বেশ কিছু অভিনেত্রীর সাথে হিট ফিল্ম দিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। মমতাজ,রেখা,জয়া প্রদা,জীনাতামানদের সাথে হিট ফিল্ম দিলেও হেমার সাথে ছবির সংখ্য়া ও হিট ছবির সংখ্যা ছিলো সব থেকে বেশী।ছবির সুত্রে পরিচয় হলেও বিবাহিত ধর্মেন্দ্রের মনে জায়গা করে নিয়েছিলেন হেমা মালিনী।পরে বিয়ে কর চিরতরে এক হয়ে যায় এই জুটি । সর্বদা চলচ্চিত্রের অন্যতম সেরা দাম্পতি হিসেবেই মনে করা হয় তাদের । যদিও প্রথম স্ত্রী প্রকাশ কৌর মেনেই নিয়েছিলেন তাদের সম্পর্ক। স্বামী হিসেবে ধর্মেন্দ্রকে দোষী করেননি কোন দিনও। হেমার সৌন্দর্য এতটাই যে কেই তার প্রেমে পরতে পারে এটাই স্বাভাবিক বলে মনে করতেন প্রকাশ। তবে বাবা হিসেবে ধরম যে কতটা ভালো ছিলেন তা বারে বারে উল্লেখ করেছেন ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী।

               ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর জুটি বলিউডের সেরা দম্পতিদের মধ্যে অন্যতম। মানুষ এখনও এই দম্পতির উদাহরণ দিয়ে থাকেন । ধর্মেন্দ্র এবং হেমা মালিনী অনেক ছবিতে একসাথে কাজ করেছেন, এবং ভক্তরা এই জুটিকে বারে বারে বড় পর্দায় একসাথে দেখার জন্য আকুল থাকতেন। ধর্মেন্দ্র এবং হেমা মালিনী ৩৫টি ছবিতে একসাথে কাজ করেছেন, যার মধ্যে কিছু হিট এবং বেশ কিছু ফ্লপ ফিল্মও ছিল। হেমা মালিনী এবং ধর্মেন্দ্র দুজনেই 1960 এর দশকে তাদের বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন। ধর্মেন্দ্র 1960 সালের ছবি “দিল ভি তেরা হাম ভি তেরে” দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যখন হেমা মালিনী 1968 সালের ছবি “সপ্নন কা সওদাগর” দিয়ে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন।হেমা মালিনী যখন বলিউডে অভিষেক করেন, তখন ধর্মেন্দ্র ইতিমধ্যেই একজন তারকা হয়ে উঠেছিলেন। কেরিয়ারের শুরুতে ধর্মেন্দ্রের সাথে পর্দা ভাগাভাগি করার সুযোগ পেয়েছিলেন হেমা। তারা প্রথম “তুম হাসিন ম্যায় জওয়ান” ছবিতে একসাথে কাজ করেছিলেন। বাপ্পি সোনি পরিচালিত এই ছবিটি ১৯৭০ সালে মুক্তি পায়।বেশ সাড়া জাগায় ফিল্মটি।তবে বেশী সাড়া জাগায় পরস্পর পরস্পরের মনে ।এতো সুদর্শন পুরুষকে দেখে মুগ্ধ হন হেমাও।ভালো লাগা বন্ধুত্ব থেকে প্রেম শুরু হয় ফিল্মি ভাবেই। ধর্মেন্দ্র ও হেমা মালিনী বেশিরভাগ ছবিতে একে অপরের বিপরীতে অভিনয় করেছেন। তারা একসাথে মোট 35টি চলচ্চিত্ত্রের  মধ্যে 31টিতে তারা একে অপরের প্রেমের সাথে অভিনয় করেছেন। এর মধ্যে ২০টি ছবি হিট হয়েছে। এই হিট ছবির তালিকায় রয়েছে শরাফত, তুম হাসিন মে জওয়ান, সীতা অর গীতা, রাজা জানি, জুগনু, দোস্ত, পাথর অর পায়েল, প্রতিজ্ঞা, শোলে, চরস, ড্রিম গার্ল, চাচা ভাতিজা, খেলা খিলাড়ি কা, আজাদ, আলি বাবা অর 40 চোর, বাগাতি রাজু, বাগাতি, ছট্‌ল ইত্যাদি তবে বেশ কিছু  ছবি ফ্লপ হয়েছিলো । মোট ফ্লপের সংখ্যা ১৫টি। এর মধ্যে রয়েছে নয়া জামানা, মা, কিনারা, দিল্লাগি, দিল কা হীরা, আস পাস, দো দিশা, দ্য বার্নিং ট্রেন, ক্রোধি, সম্রাট, রাজিয়া সুলতান, টেল মি ও খুদা, কাহতে হ্যায় মুঝকো রাজা, ফান্দেবাজ এবং মেহেরবানি। বাস্তব জীবনে তাদের কিছু ছবি ফ্লপ হলেও, বাস্তব জীবনে তারা সুপারহিট জুটি।ধর্মেন্দ্র ও হেমা মালিনী অভিনীত ‘শোলে’ সর্বোচ্চ আইএমডিবি রেটিং পেয়েছে, ৮.১ রেটিং সহ।রেটিংয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল আজাদ ছবিটি, যা IMDb-তে ৭.৩ রেটিং পেয়েছে।

       সবথেকে বেশী চর্চিত কিছু ফিল্ম নিয়ে কথা হয় তবে সবার প্রথমে বলতে ‘শোলে’ ফিল্মটির কথা ।বলা হয় এই ফিল্মে এমন কিছু দৃশ্য ছিলো যেখানে হেমাকে জড়িয় ধরার জন্য বারেবারে রিটেক দিতেন অভিনেতা।তার জন্য নাকি টাকা খরচা করতেও পিছপা হতেন না তিনি।কারই সেই ফিল্ম থেকেই ত প্রেম আরো গভীর হয়ে ওঠে তাদের।আইকনিক এই জুটির সেরা ব্লক বাষ্টার শোলে।পারস্পরিক কোমিষ্ট্রি ফুটে ওঠে পর্দায়।’সীতা অউর গীতা’ ফিল্মে দুটি চরিত্রে হেমাজির অভিনয় সঙ্গে ধর্মেন্দ্র অভিনয়ে হাস্যরস,নাটক এবং আ্যকশানের মেলবন্ধন ফিল্মটিকে অন্যমাত্রা দিয়েছে ।’ড্রিম গার্ল’ ফিল্মে ধরমজির অভিনয় এবং  হেমাজির গ্ল্যমার সারাজীবনের জন্য় ড্রিম গার্ল করে তুলেছে আজ পর্যন্ত হেমাজিকে ।এবারে অবশ্য বলতেই হয় ‘রাজা জানি’ ফিল্মের কথা রহস্য আর বিনোদনের মেলবন্ধন রয়ছে এই ফিল্মটিতে ।’চুপকে চুপকেতে’ও তাদের অভিনয় ফিল্মটিকে একটি ক্লাসিক ফিল্ম হিসেবে চিরকালীন করে রখেছে।