ভোট গণনাকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক

“কোনও গাফিলতি সহ্য করা হবে না”, বারুইপুরের গোবিন্দপুরে ভোট গণনা কেন্দ্রে গিয়ে স্পষ্ট জানালেন জেলাশাসক অভিষেক তিওয়ারি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরের গোবিন্দপুরে ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অভিষেক তিওয়ারি। তার সঙ্গে ছিলেন বারুইপুর, জয়নগর ১, জয়নগর ২ এবং কুলতলীর বিডিওরা।

সেন্টারের ভেতরে ঢুকেই তিনি টেবিল, চেয়ার, ইলেকট্রনিক (EVM)মেশিন কোথায় রাখা হবে তাও নির্দেশ দেন । তার মুখে ছিল একটাই কথা, “কাউন্টিংয়ের দিন যেন কোনো সমস্যা না হয়। এক কোণে একদল কর্মী ডিস্ট্রিবিউশনের তালিকা তৈরি করতে ব্যস্ত ছিলেন। জেলা শাসক তাদের কাছে গিয়ে বললেন, “সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে। কোনও গাফিলতি সহ্য করা হবে না।”তবে ব্যবস্থাপনা দেখে তিনি খুশি বলে জানা গিয়েছে।

এরপর নিজেদের মধ্যে আলোচনার সেরে নেন। কীভাবে কেন্দ্রগুলিতে সামগ্রী পাঠানো হবে তাও নির্দেশ দেন।

গোবিন্দপুর কাউন্টিং সেন্টার দেখে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত, গোবিন্দপুরের দুটি স্কুলে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর, কুলতলির গণনা সম্পন্ন হবে।