অরিজিৎ-সলমনের সম্পর্কের বরফ গলল ?

বিগ বস ১৯-এ পুরনো বিবাদ নিয়ে কী বললেন সলমন ?

জুলেখা নাসরিন, সাংবাদিক : সালটা ছিল ২০১৪। সেই বছর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে সলমন খান-অরিজিৎ সিংয়ের ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত। সেই অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সলমান। খুবই সাদামাঠা পোশাকে নিজের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। অরিজিৎ যখন মঞ্চে পুরস্কার নিতে ওঠেন তখন সলমন মজার ছলে জিজ্ঞেস করেন, ঘুমোচ্ছিলেন নাকি ? অরিজিৎ-ও হাসি মুখে পাল্টা জবাবে বলেছিলেন, আপনারা এমন সঞ্চালনা করছেন যে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যস তাতেই চটে যান সল্লু মিঞা। তবে আগুনে ঘি পড়ে যখন অরিজিৎ অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নেমে চেয়ারে না বসে সোজা বেরিয়ে চলে যান। সেই সময় সলমনের মনে হয়েছিল, অরিজিৎ তাঁকে ঔদ্ধত্য দেখিয়েছেন। তবে সলমন যে তাঁকে ভুল বুঝছেন, পরে অরিজিৎ সেটা বহুবার বলার চেষ্টা করেছেন। ২০১৬ সালে প্রকাশ্যে সলমনের কাছে ক্ষমাও চেয়েছেন গায়ক। কিন্তু বরফ গলেনি। সলমনের রাগ একটুও কমেনি। নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন তিনি।

ব্যাস, সেই শুরু। বলিউড সুপারস্টার ও জনপ্রিয় গায়কের মনোমালিন্য হয়ে উঠে বিনোদনের চর্চিত টপিক। কারণ অরিজিতে মজা মোটেই ভালভাবে নেননি ভাইজান। গায়কের মন্তব্যে অপমানিত বোধ করেছিলেন তিনি। আর সেখান থেকে শুরু হয় দুই সেলিব্রেটির নীরব দ্বন্দ্ব। যে সলমন অসন্তুষ্ট বা অপমানিত হয়েছেন সেটা বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছিলন গায়ক। তবে সলমানের তরফে কোনও প্রতিক্রিয়া না পেয়ে সেই পোস্ট সরিয়ে দেন অরিজিত। যদিও তাতে বরফ তখন গলেনি। তবে কি বিগ বস ১৯-এ এসে সেই বরফ গলল।

একটা সময় অরিজিত-সলমানের সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়। এমনকি সলমানের ছবির কোনও গানই অরিজিৎকে দিয়ে গাওয়ানো হত না। এখন অবশ্য সময় অনেকটা এগিয়ে গিয়েছে। কিন্তু সল্লু মিঞার সঙ্গে অরিজিতের মনোমালিন্য আদৌও মিটেছে? বিগ বস ১৯-এ রবিবার সপ্তাহান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন। তাঁর সঙ্গে অরিজিতের পুরনো বিবাদ নিয়ে আলোচনাও করেন সেখানে। সলমন এও স্বীকার করেন যে ভুলটা তাঁর তরফ থেকেই হয়েছিল। ‘বিগ বস’-১৯-এর মঞ্চে উপস্থিত ছিলেন কমেডিয়ান রবি গুপ্ত। তিনি মজার ছলে বলেন, তিনি সলমানের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছিলেন। কারণ অনেকে বলেন তাঁর চেহারার সঙ্গে অরিজিৎ সিংয়ের সাদৃশ্য রয়েছে। এই কথা শুনে হেসে ফেলেন সলমান। তখন ভাইজান বলেন, অরিজিতের সঙ্গে তাঁর এখন খুবই ভাল সম্পর্ক। অরিজিৎ আর আমি এখন খুব ভাল বন্ধু।

তবে সলমানের সঙ্গে ঝামেলার ফল ভুগতে হয় অরিজিতকে। ভাইজানের কোনও ছবিতেই আর গান গাওয়ার সুযোগ পেতেন না গায়ক। ‘কিক’ সিনেমার জন্য গান রেকর্ড করেছিলেন গায়ক। সলমনের নির্দেশে সেই গান বাদ দেওয়া হয় ছবি থেকে। ‘বজরঙ্গি ভাইজান’-ছবিতেও গান গাওয়ার কথা ছিল অরিজিতের। তবে সলমন ক্ষুব্ধ হবেন ভেবে ছবির, সঙ্গীত পরিচালক প্রীতম অরিজিৎকে দিয়ে গান গাওয়াননি। ‘সুলতান’ ছবি থেকেও অরিজিতের গান বাদ দিয়েছিলেন ভাইজান। ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি গেয়েছিলেন অরিজিৎ। যদিও পরে সেই গানটি গান রাহত ফতেহ আলি খান।

তবে তাঁদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাও স্বীকার করে নেন তিনি। তিনি বলেন সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তবে সেটা অতীত। ২০২৩ সালের অক্টোবরে সলমানের বাড়িতে দেখা যায় অরিজিত সিং-কে। এই ঘটনার প্রায় ৯ বছর পরে সলমান খানের ছবিতে গান গাওয়ার সুযোগ পান অরিজিৎ সিং। এবং ঘটনার পরে ‘টাইগার ৩’ ছবিতে প্রথম গান গান অরিজিৎ। এছাড়াও সলমানের নতুন ছবি ব্যাটল অব গ্যালওয়ান-এর জন্যও অরিজিৎ গান গেয়েছেন অরিজিত।