
ডোমজুড় থানার অন্তর্গত অঙ্কুরহাটির কাছ থেকে বিনোদ সাউ নামে ওই প্রতারককে গ্রেফতার করে হাওড়া শালিমার জিআরপি।
রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। হাওড়া শালিমার জিআরপি বুধবার ডোমজুড় থানার অন্তর্গত অঙ্কুরহাটির কাছ থেকে বিনোদ সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ ডিসেম্বর, শালিমার জিআরপিতে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩০ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। এই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে হাওড়া শালিমার জিআরপির আধিকারিকরা। তদন্ত শুরু করেন তাঁরা।
বুধবার অঙ্কুরহাটির কাছ দিয়ে যাচ্ছিলেন জগদ্দলের দলের বাসিন্দা বিনোদ সাউ। তখন তাকে প্রথমে আটক করে শালিমার জিআরপিতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এবং দামী গাড়ি বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও জানা যায় তার আই কার্ড বাবার নাম জাল করে সিম নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি স্ট্যাম্প রাজ্য সরকার ও গভারর্মেন্ট অফ ইন্ডিয়া পাওয়া গিয়েছে। বেশ কিছু নথি ও পাওয়া গেছে। এই ঘটনায় আজ বিনোদ সাউকে শালিমার জিআরপির তরফ থেকে হাওড়া জেলা আদালতে পাঠানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে জানা গেছে বিনোদ সাউ এক ব্যবসায়ী। তিনি রেলের যন্ত্রাংশ সরবরাহের কাজ করেন। ওইসব যন্ত্রাংশ কিনে বিক্রি করেন। অভিযোগকারীদের কাছে পরিচয় দিয়েছিলেন যে, তাঁর রেলের বড় বড় আধিকারিকদের সঙ্গে ওঠাবসা আছে। সেই পরিচয় দিয়ে তাদেরকে চাকরি পাইয়ে দেবেন। মুর্শিদাবাদের বাসিন্দা তিনজনের থেকে ১০ লাখ করে ত্রিশ লাখ টাকা তাকে দেন কিন্তু কোন লাভ হয়নি তারা পরে জানতে পারেন যে তাদেরকে ঠকানো হয়েছে। তারপরই তারা শালিমার জিআরপিতে দ্বারস্থ হয়ে অভিযোগ করেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তালিমার জিআরপি।