সর্বোচ্চ আয়কারী অভিনেতা ২০২৫

প্রতি সিনেমা পিছু ২৫০ কোটি পারিশ্রমিক?

রিয়া হালদার, নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় চলচ্চিত্র জগতে, বিশেষ করে বলিউড অভিনেতাদের মধ্যে আয়ের হিসেব প্রায়শই পরিবর্তিত হয়। অভিনেতাদের একটি বড় অংশের আয় আসে চলচ্চিত্র থেকে। এর মধ্যে তাদের পারিশ্রমিক ছাড়াও, সিনেমার মোট আয়ের একটি লভ্যাংশও অন্তর্ভুক্ত থাকে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে অভিনেতারা বিশাল অঙ্কের অর্থ উপার্জন করেন। সিনেমা মুক্তির আগে প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট অভিনেতারা অনলাইন স্ট্রিমিং, নিজস্ব প্রযোজনা সংস্থা, এবং ব্র্যান্ডের সাথে যুক্ত থেকেও আয় করে থাকেন। তবে একজন অভিনেতার সর্বোচ্চ আয় কত এবং তা কীভাবে বিবেচিত হয়? আজ তারই উত্তর খুঁজবো। বিভিন্ন তথ্যসূত্র যেমন, Forbes, Hurun India এবং অন্যান্য অর্থনৈতিক সংস্থার প্রতিবেদন থেকে অভিনেতাদের আয়ের হিসাব পাওয়া যায়। এই প্রতিবেদনগুলোতে সাধারণত তাদের মোট উপার্জন হিসেব করা যায়। যা এক বছরে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্ম থেকে তারা আয় করেছেন। তাই ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, কোন কোন ভারতীয় বলিউড অভিনেতা সবচেয়ে বেশি আয় করেছেন এবং একটি সিনেমার জন্য তাদের আনুমানিক পারিশ্রমিক কত হতে পারে সেই ধারণা থেকেই একটি সেরা ১০-এর তালিকা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। শীর্ষে রয়েছেন,


১. শাহরুখ খান
প্রতি ফিল্ম অনুযায়ী তাঁর পারিশ্রমিক আনুমানিক ১৫০ কোটি থেকে ২৫০ কোটিরও বেশি। শাহরুখ খানের আয়ের এই বিশাল অঙ্কের কারণ হলো, তিনি এখন ছবির জন্য একটি নির্দিষ্ট পারিশ্রমিকের চেয়ে লাভ-ভাগের চুক্তিতে বেশি মনোনিবেশ করেন। তাঁর ব্লকবাস্টার হিটগুলি (যেমন: পাঠান ও জাওয়ান) এই ছবি গুলি থেকে তিনি প্রায় ৬০ শতাংশ লাভ ভাগ নিয়েছেন। যা তাঁর মোট আয়কে আকাশছোঁয়া করে তুলেছে।

২. আমির খান
প্রতি সিনেমা অনুযায়ী তাঁর আয় ১৭৫ কোটি থেকে ২৭৫ কোটি। প্রায়শই সিনেমার সাফল্যের উপর ভিত্তি করেই লাভ-ভাগ চুক্তি করেন আমির খান। মোট সম্পদের পরিমাণ প্রায় ১৮৬২ কোটি টাকা। তিনি ‘আমির খান প্রোডাকশনস’ নামে একটি প্রযোজনা সংস্থার মালিক। যে সংস্থার অধীনে তিনি ‘লাগান’ (২০০১) এর মতো জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছেন। এছাড়া বিজ্ঞাপন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম থেকে তিনি নিয়মিত আয় করেন।

৩. সলমান খান
সালমান খানের আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯০০ কোটি টাকা এবং প্রতি মাসে তার আয় প্রায় ১৬ কোটি টাকা। সলমনের আয়ের প্রধান উৎসগুলো হলো চলচ্চিত্র, রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা, বিজ্ঞাপন এবং তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘সালমান খান ফিল্মস’। প্রতি সিনেমা অনুযায়ী তাঁর ইনকাম ১০০ কোটি – ১৫০ কোটি নির্দিষ্ট চুক্তির উপর নির্ভর করে পারিশ্রমিক ও লাভের অংশ নেন সলমন খান।

৪. অক্ষয় কুমার
ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা এবং একজন সফল ব্যবসায়ীও। অক্ষয় কুমারের মোট সম্পদ আনুমানিক প্রায় ২৫০০ থেকে ২৭০০ কোটি টাকা। তাঁর বার্ষিক আয় প্রায় ৪৮৬ কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। প্রতি সপ্তাহের হিসেবে যা দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা এবং প্রতিদিন প্রায় ১.৪ কোটি টাকা হয়। প্রতি সিনেমায় ছবির বাজেট ও সময়ের উপর ভিত্তি করে পারিশ্রমিক নেন অক্ষয় কুমার। যার মূল্য আনুমানিক ৬০ কোটি – ১৪৫ কোটি।

৫. রণবীর কাপুর
বর্তমানে অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।’রামায়ণ’ আসন্ন দুই পর্বের সিনেমার জন্য তিনি প্রতিটিতে ৭৫ কোটি টাকা পারিশ্রমিক নেবেন বলে জানা গেছে। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। অ্যানিমেল, এই ছবির জন্য তিনি অগ্রিম পারিশ্রমিক হিসেবে ৩০-৩৫ কোটি টাকা নিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এবং ছবিটির লাভের ভাগও পাবেন বলে আশা করা হচ্ছে। প্রতি সিনেমা পিছু তিনি ৭০ কোটি -১৩০ কোটি পারিশ্রমিক নেন।

৬. হৃতিক রোশন
হৃতিক রোশন সিনেমা ছাড়া যিনি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করে টাকা ইনকাম করে থাকেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১০০ কোটি। চলচ্চিত্র, ব্র্যান্ড প্রচার ছাড়া তাঁর আয়ের প্রধান উৎসগুলির মধ্যে রয়েছে তাঁর নিজস্ব স্পোর্টসওয়্যার ব্র্যান্ড, HRX। এছাড়াও, তিনি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ ও রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আয় করেন। এবং বড় বাজেটের অ্যাকশন ফিল্মের জন্য উচ্চ পারিশ্রমিক নেন। যার মূল্য আনুমানিক ৭৫ কোটি -১০০ কোটি টাকা।

৭.অজয় দেবগন
শুধুমাত্র সিনেমা, অভিনয় ছাড়া প্রযোজক হিসাবেও কাজ করেন তিনি। যার ফলে অজয় দেবগনের আয়ের কাঠামো ভিন্ন হয়। সিনেমা প্রতি তিনি পারিশ্রমিক নেন আনুমানিক ৬০ কোটি – ১০০ কোটি। এবং অজয় দেবগনের আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় ৪২৭ থেকে ৬০০ কোটি টাকা। তার বার্ষিক আয় বিভিন্ন উৎস যেমন চলচ্চিত্র, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং অন্যান্য বিনিয়োগ থেকে আসে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তার ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে বার্ষিক আয় প্রায় ৯৪ কোটি টাকা।

৮. রণবীর সিং
তরুণ অভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে। প্রতি সিনেমা অনুযায়ী ৫০ কোটি – ৭৫ কোটি পারিশ্রমিক। এছাড়া রণবীর সিং-এর মোট সম্পত্তির পরিমাণ প্রায় 30 মিলিয়ন বলে অনুমান। এছাড়াও, তাঁর ব্র্যান্ড মূল্য প্রায় 170.7 মিলিয়ন।

৯. ভিকি কৌশল
সাম্প্রতিক সাফল্যের কারণে পারিশ্রমিক দ্রুত বৃদ্ধি পেয়েছে ভিকি কৌশলের। তার অভিনীত ‘ছাভা’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ৬০০ কোটি-এর বেশি আয় করেছে। যেখানে ভিকি কৌশল পারিশ্রমিক পেয়েছেন ১০ কোটি। এ বছরে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলির মধ্যে অন্যতম ছাভা। সিনেমা প্রতি এমনিতেই তার পারিশ্রমিক ৩০ কোটি – ৪০ কোটি টাকা। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমেও তিনি আয় করেন। অন্যান্য ব্যক্তিগত কাজ এবং বিনিয়োগ থেকেও ইনকাম করেন ভিকি।

১০.কার্তিক আরিয়ান
বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তার আয়ের প্রধান উৎসগুলি হল চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। তার সিনেমা বাণিজ্যিক সাফল্যের পর তার পারিশ্রমিক বেড়েছে। কার্তিক আরিয়ানের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৯ থেকে ৪৬ কোটি টাকা। তিনি প্রতি ছবিতে প্রায় ৪৫ থেকে ৫০ কোটি টাকা আয় করেন।

এমনিতেই বলিউডের আয় অন্যান্য ভারতীয় চলচ্চিত্র শিল্পের থেকে বেশি। তিন খান (শাহরুখ, সালমান, আমির) এবং অক্ষয় কুমার-এর মতো অভিনেতারা প্রায়শই এই তালিকায় শীর্ষস্থানে থাকেন। কোনো নির্দিষ্ট বছরে তাদের আয়ের সঠিক হিসাব করা কঠিন, কারণ এটি বিভিন্ন উৎসের ওপর নির্ভরশীল। এবার আপনারাই কমেন্টে জানান বলিউডের কোন কোন অভিনেতা সর্বোচ্চ আয় করেছে বলে আপনারা মনে করেন।