
রিয়া হালদার, নিজস্ব সংবাদদাতা: প্রতিবছর শুরু থেকে শেষ বিভিন্ন ভাষার পাশাপাশি একাধিক হিন্দি সিনেমাও মুক্তি পায়। বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয়ের কাজ করেন। ভারতীয় চলচ্চিত্র জগতে, অভিনেতাদের একটি বড় অংশের আয় আসে চলচ্চিত্র থেকেই। এর মধ্যে তাদের পারিশ্রমিক ছাড়াও, সিনেমার মোট আয়ের একটি লভ্যাংশও অন্তর্ভুক্ত থাকে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে অভিনেতারা বিশাল অঙ্কের অর্থ উপার্জন করেন। এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে সেরা আয়কারী অভিনেতাদের তালিকা দিয়েছিলাম। এবার আপনাদের জানাবো অভিনেত্রীদের আয়ের হিসেব কিভাবে করা হয়? বলিউড অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীরা সিনেমা ছাড়া কিভাবে টাকা উপার্জন করে থাকেন? এবং একজন অভিনেত্রী প্রতি ছবি পিছু কত পারিশ্রমিক পান? এমনই সেরা ১০ অভিনেত্রীদের তালিকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা ২০২৫-র সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী। অবশ্যই বিভিন্ন পত্রপত্রিকা, চলচ্চিত্রের বক্স অফিস আয়, টেলিভিশন চুক্তি, সহ অন্যান্য লাভজনক উদ্যোগ থেকে প্রাপ্ত উপার্জন বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। শীর্ষে রয়েছেন,

১. প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। সম্প্রতি একটি বায়োপিকে অভিনয়ের জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গিয়েছে। যা আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনের মতো অন্যান্য শীর্ষ অভিনেত্রীদেরকে ছাড়িয়েছে। এবং প্রতি ছবিতে প্রিয়াঙ্কা পারিশ্রমিক নেন আনুমানিক ২৫ থেকে ৩০ কোটির বেশি। এছাড়া অভিনেত্রীর উপার্জনের প্রধান উৎসগুলি হল ব্র্যান্ড এনডোর্সমেন্ট, নিজের প্রযোজনা সংস্থা ‘পার্পল পেবল পিকচার্স’, এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ ও বিনিয়োগ, যেমন- চুলের যত্নের ব্র্যান্ড ‘অ্যানোমালি’ এবং ভারতীয় রেস্তোরাঁ ‘সোনার’। এছাড়াও, তিনি সঙ্গীত এবং বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমেও অর্থ উপার্জন করেন।

২. দীপিকা পাড়ুকোন
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রতি ছবির পারিশ্রমিক প্রায় ১৫ থেকে ২০ কোটি বলে খবর। কিছু প্রতিবেদন অনুযায়ী তিনি ৩০ কোটি পর্যন্ত আয় করে থাকেন দীপিকা। পদ্মাবত সিনেমাটি বক্স অফিসে প্রায় ২৮২.২৮ কোটি টাকা আয় করেছিল। ফাইটার সিনেমাতে প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি। যা তাঁর সিনেমা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং ব্যবসায়িক উদ্যোগ থেকে অর্জিত। তাঁর আয়ের একটি বড় উৎস, ব্র্যান্ড এনডোর্সমেন্ট লুই ভিটন, লেভি’স, পেপসি এবং তানিষ্কের মতো অনেক বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।

৩. আলিয়া ভাট
আলিয়া ভাটের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হল ‘RRR’ এবং ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এর মধ্যে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ তার সবচেয়ে সফল একক চলচ্চিত্রগুলোর মধ্যে একটি এবং এর জন্য তিনি ২০ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন। এছাড়াও, তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৫০০ কোটি টাকা, যার প্রধান উৎস হল চলচ্চিত্র, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিনিয়োগ।

৪.ক্যাটরিনা কাইফ
একটি ছবির জন্য সাধারণত ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন। তাঁর আয়ের প্রধান উৎসগুলি হল সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, এবং তাঁর নিজের কসমেটিক ব্র্যান্ড ‘কে বিউটি’। বিভিন্ন ইভেন্টে অতিথি হিসেবে যোগদান এবং নাচের পারফরম্যান্সের জন্যও তিনি অর্থ উপার্জন করেন। তাঁর মাসিক আয় প্রায় ৩ কোটি টাকা। বার্ষিক আয় প্রায় ৩০ কোটি টাকা। ফোর্বস এবং সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি।

৫. কঙ্কনা রানাউত
কঙ্গনা রানাউত অভিনীত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হলো ‘কৃষ ৩’। তবে থালাইভি’ ছবির জন্য ২৪ কোটি টাকা পারিশ্রমিকই ছিল তার সর্বোচ্চ আয়। বিভিন্ন সূত্রের অনুমান অনুযায়ী, কঙ্গনা রানাউতের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৯১ কোটি থেকে ১২৪ কোটি টাকার কাছাকাছি।

৬. কিয়ারা আডভানি
কিয়ারা আদভানির সর্বোচ্চ আয় সিনেমার পারিশ্রমিক ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে আসে। যেখানে তিনি ‘টক্সিক’ ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। যা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের সঙ্গে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের তালিকায় স্থান দিয়েছে। এছাড়া, তিনি প্রতি ছবির জন্য প্রায় ৩ কোটি টাকা এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য প্রায় ১.৫ কোটি টাকা আয় করেন। যার ফলে তার মোট সম্পদ প্রায় ৪০ কোটি টাকা।

৭. করিনা কাপুর
২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, করিনা কাপুরের মোট সম্পদ প্রায় ৪৮৫ থেকে ৫০০ কোটি টাকা। বেশি আয় ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও বাণিজ্যিক বিনিয়োগ থেকে এসেছে। যেখানে সিনেমা প্রতি তিনি প্রায় ১০-১২ কোটি টাকা পারিশ্রমিক নেন এবং তাঁর আয়ের একটি বড় অংশ আসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ থেকে। এবং তিনি সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা সেলিব্রিটিদের একজন হিসেবেও পরিচিত।

৮. শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুরের সর্বোচ্চ আয় তার সাম্প্রতিক সিনেমা ‘স্ত্রী ২’-এর বক্স অফিস সাফল্য ও পারিশ্রমিক থেকে এসেছে। আনুমানিক ৭০০ কোটি টাকা আয় করেছে। তার ব্যক্তিগত আয় প্রায় ১৩০ কোটি টাকা। অভিনয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপ ও মডেলিং থেকেই ইনকাম করে থাকেন অভিনেত্রী। এবং ‘স্ত্রী ২’-এর জন্য তিনি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

৯. অনুষ্কা শর্মা
অনুষ্কা শর্মার সর্বোচ্চ বার্ষিক আয় ছিল ২০১৮ সালে। যখন তিনি ফোর্বস ইন্ডিয়ার তালিকায় প্রায় ৪৫.৮৩ কোটি টাকা আয় করে দেশের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত মহিলা সেলিব্রিটি হয়েছিলেন। বর্তমানে তার মোট সম্পদ প্রায় ২৫৫ কোটি টাকা। যা অভিনয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রযোজনা সংস্থার মাধ্যমে আসে। তবে তার সর্বোচ্চ বার্ষিক আয়ের নির্দিষ্ট সংখ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।

১০. কৃতি স্যানন
কৃতি স্যাননের সর্বোচ্চ আয় নির্দিষ্ট করে বলা কঠিন। তবে তার মোট সম্পদ প্রায় 10 মিলিয়ন এবং তিনি সিনেমা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, এবং নিজস্ব ব্যবসার মাধ্যমে উপার্জন করেন। ২০১৯ সালে তার বার্ষিক আয় প্রায় ৮০.৯ মিলিয়ন রুপি ছিল। এবং সম্প্রতি ‘তেরে ইশক মে’ সিনেমার সাফল্য তার আয় আরও বাড়িয়েছে।
এই ছিল সর্বোচ্চ আয়কারী ১০জন বলিউড অভিনেত্রীর তালিকা। এবার আপনারা জানান কমেন্টে কোন ১০জন কে সর্বোচ্চ আয়ের তালিকায় রাখা যায়, ২০২৫ সালের সেরা আয়কারী বলিউড অভিনেত্রীদের মধ্যে।