জমজমাট হাওড়ার দুর্গাপুজোর কার্নিভাল

রণজিৎ রায়, নিজস্ব প্রতিনিধি: বাঙালির প্রাণের উৎসবদুর্গাপুজো শেষ। ইতিমধ্যে কৈলাসের উদ্দেশে পারি দিয়েছেন উমা। কিন্তু বাংলার পুজোর আনন্দটা ইদানিং আরও কয়েকদিন বেড়ে গিয়েছে। দুর্গাপুজোর কার্নিভাল পর্যন্ত প্রতিমা দর্শনের আনন্দ উপভোগ করেন বাংলার বাসিন্দারা। উল্লাসে মুখরিত হল হাওড়া জেলায় চতুর্থ বর্ষে অনুষ্ঠিত ‘দুর্গাপুজো কার্নিভাল’।  গ্র্যান্ড ফোরশোর রোড রামকৃষ্ণপুর ঘাট হাওড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন জেলার বিধায়ক ও মন্ত্রী মাননীয় অরূপ রায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই কার্নিভালে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার সহ বিভিন্ন বিভাগের সহযোগী কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলেছেন।

কার্নিভালের এই চতুর্থ সংস্করণে হাওড়ার বিভিন্ন পুজো কমিটি অংশগ্রহণ করেছিল। এর মধ্যে প্রথম ১০টি শ্রেষ্ঠ পুজোর মধ্যে ছিল-

প্রথম – বাল্টিকুরি নেতাজি বালক সংঘ

দ্বিতীয়  –  অরবিন্দ রোড পল্লীবাসি বৃন্দা

তৃতীয় – অরুপাড়া সর্বজননীন দুর্গা উৎসব কমিটি মিলন সংঘ

চতুর্থ –  সালকিয়া সাধারণ দুর্গাপূজা জটাধারী পার্ক

পঞ্চম –  মধ্য মোহিয়ারী সর্বজনীন দুর্গা উৎসব

ষষ্ঠ  –  পশ্চিম জগাছা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি

সপ্তম –  রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ

 অষ্টম –  জনতা কল্যাণ সংঘ

নবম  – বাণীপুর নাগরিক সমিতি

দশম – নতুন পল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটি 

দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে প্রতিমার শোভাযাত্রা,  সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী নাচ-গানের আয়োজন করা হয়। যা দেখে মুগ্ধ দর্শকরা। সাঁকরাইল থানা আবাসন এবং বেল্বেদিয়া লাইন সম্মানীয় সমিতি জিতে নিয়েছে বেস্ট অ্যাওয়ারনেস চ্যাম্পিয়ন্স ট্রফি।,

পঞ্চাননতলা সর্বজনীন দুর্গোৎসব বেলুড় হাওড়া থানা ওমেন্স হাউসিং সোসাইটি জিতে নিয়েছে বেস্ট থিম, বেস্ট অ্যাওয়ারনেস ডিসপ্লে ট্রফি।

এদিন দুর্গাপুজোর কার্নিভালকে  ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। পুলিশ কমিশনারের নেতৃত্বে সজাগ ছিল নিরাপত্তা বাহিনী।