অবশেষে পর্দায় আসছে চাকদা এক্সপ্রেস

চ্যম্পিয়ান হবার পর মহিলা দল তাদের জেতা ট্রফি ঝুলন গোস্বামীর নামে উতসর্গ করেন তারা।সে ছবি ছড়িয়ে পরে সর্বত্র এর পরই বড়পর্দায়

মৌসুমী সাহা, সাংবাদিক: প্রায় ৫০ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। ২ নভেম্বর রাতে গোটা দেশ ভাসে আনন্দে ও আবেগে। সেই জয়ের রাতে মহিলা ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরতে দেখা যায় কিংবদন্তি ঝুলন গোস্বামীকে।আগের বারের ট্রফি হাতছাড়া হতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলো হরমনপ্রীতরা যে চ্যম্পিয়ানট্রফি তারা তুলে দেবে ঝুলন গোস্বামীর হাতে। চ্যম্পিয়ান হবার পর মহিলা দল তাদের জেতা ট্রফি ঝুলন গোস্বামীর নামে উতসর্গ করেন তারা।সে ছবি ছড়িয়ে পরে সর্বত্র এর পরই বড়পর্দায়

ঝুলন গোস্বামীর সংগ্রাম আখ্যান দেখার আবদার উঠেছে সর্বস্তরে। এরপরই নাকি ‘টনক নড়েছে’ প্রযোজনা সংস্থার।
চাকদা এক্সপ্রেস ছবিটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা ছিলো ।শুরু থেকেই অবশ্য ছবিটির যাত্রা কঠিন ছিলো।প্রাক্তন ক্রিকেটার এবং সর্বকালের সেরা দ্রুততম মহিলা বোলার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস ।অনুষ্কা শর্মা অভিনীত ছবিটি ২০১৮ ,১৯ সালে ছবিটি শ্যুটিং এর জন্য নির্ধারিত ছিলো।এরপরে আসে কোভিড মহামারী এবং লকডাউন শুরু হয়,মুল চরিত্রে অভিনেত্রী অনুষ্কা জানান দেয় তার প্রেগন্যান্সির এছাড়াও আরো কিছু কারণে বাধা পায় ছবিটি ।যদিও শ্যুটিং শেষে অনেকেই ভেবেছিলেন অনুষ্কা শর্মার শেষ ছবি হতে চলেছে ছবিটি,কারণ জিরো ছবিটির পর তাকে আর দেখা যায়নি ।পরিবার নিয়ে ব্যস্ত অনুষ্কার প্রত্যাবর্তন হবে ।যদি চাকদা এক্সপ্রেস মুক্তি পায় তবে দীর্ঘবিরতির পর এই ছবিতে দেখা যাবে তাকে এমনটাই মনে করা হয়েছিলো ।তবুও ছবিটি রিলিজের ক্ষেত্রে তা বিলম্বিত হলো ।নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা ছিল এই ছবির। তবে আচমকাই ছবির মুক্তি পিছোতে শুরু করে। জানা যায়, ছবির টিমের সঙ্গে নেটফ্লিক্সের নানা বিষয়ে মতানৈক্য শুরু হয়। আর তার জেরেই বারবার পিছিয়ে যেতে থাকে সিনেমার মুক্তি। মনো মালিন্যের কারণে এই সমস্যা । ২০২৫ শে জাতীয় স্তরে মহিলা দল চ্যাম্পিয়ান হবার পর কি মুক্তি পাবে চাকদা এক্সপ্রেস শুরু হয়েছে জল্পনা।বড়পর্দায় ঝুলন গোস্বামীর সংগ্রাম দেখার আবদার উঠেছে সর্বস্তরে। এরপরই নাকি ‘টনক নড়েছে’ প্রযোজনা সংস্থার। সূত্রে খবর, সিনেপ্রেমীদের ক্রিকেট অনুরাগের কথা ভেবে ইতিমধ্যেই নেটফ্লিক্সের কাছে চিঠি গিয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
ঝুলন গোস্বামী মহিলাদের ওয়ানডেতে শীর্ষ উইকেটধারী এবং ২০০ উইকেট নেওয়া প্রথম মহিলা ক্রিকেটার।২০২২ শে খেলা থেকে অবসর নন তিনি। তারই জীবন সংগ্রাম এর ছবি চাকদা এক্সপ্রেস। ২০২২ এ নেটফ্লিক্স এগিয়ে আসে ।থিয়েটার ফিল্মের পরিবর্তে ওটিটির জন্য পুনরায় তৈরী করা হয় ছবিটি।তবু এখনো মুক্তি পায়নি চাকদা এক্সপ্রেস ।৭ বছর দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তির জন্য নির্মাতারা আগ্রহ প্রকাশ করছেন বলে জানা যাচ্ছে । নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহিদের কাছে চিঠি লিখে সিনেমাটি মুক্তির কথা জানানো হয়েছে।দ্বন্দ কাটিয়ে ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তী খোলোয়ারের জীবনী সকলের সামনে তুলে ধরা দরকার বলে মনে করেন তারা। কিন্তু কেন আটকে ছিলো এই সিনেমা জানা গেছে সিনেমার মেকিং নিয়ে নাকি অখুশি ছিলো নেটফ্লিক্স। শুধু তাই নয়, নির্ধারিত বাজেটের মাত্রাও নাকি ছাড়িয়ে ফেলেছিল ক্লিন স্লেট ফিল্মজ। সমস্যা আরও বাড়ে, নেটফ্লিক্স কর্তারা ‘চাকদহ এক্সপ্রেস’ দেখার পর। ছবি তৈরির ধরন নিয়ে আপত্তি তুলেছিলেন তাঁরা। এহেন ক্রিয়েটিভ পার্থক্য এবং টাকাপয়সা নিয়ে মনোমালিন্যের জেরেই সিনেমামুক্তির উপর খাঁড়ার ঘা ঝুলছিল ।এতো কিছুর পর সিনেমাটি কি দ্রুত মুক্তি পাবে তা নিয়ে উতকন্ঠা জোরালো হচ্ছে ।