কাজের মাঝেই পড়ে জেএনইউয়ের প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেন নিরাপত্তা রক্ষী…

ওয়েব ডেস্ক: “ইচ্ছে থাকলেই উপায় হয়”, এই উক্তিটি যে কতোটা সত্যি তা প্রমাণ করলেন রাজস্থানের রামজেল মীনা।

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তির্ণ হয়ে রাশিয়ান ভাষা নিয়ে পড়তে চলেছেন তিনি।

কাজের ফাঁকে ও বাড়ি ফিরে বাড়ি থেকে বেরোনোর আগে পড়াশোনা করতেন মীনা।

জানিয়েছেন, পড়াশোনা করার ইচ্ছা তার প্রবল। তবে ছোটোবেলায় রাজস্থানের ভাজেরা গ্রামেরই একটি সরকারি স্কুলে পড়াশোনা করেন।

আরও পড়ুন : ভারতের প্রথম “শাড়ি ম্যান”র গল্পটা ঠিক কিরকম?…

তবে বেশি দূর পর্যন্ত পড়া সম্ভব হয়ে ওঠেনি বাড়ির পরিস্থিতির জন্য।

তাই খুব ছোটো বয়সেই পড়া ছেড়ে বাবার সঙ্গে কাজ করতে শুরু করেন। তবে হাল ছাড়েননি তিনি। গত বছরই রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান, ইতিহাস এবং হিন্দি নিয়ে স্নাতক হন।

https://www.facebook.com/newsrplus/videos/2362615467287179/

পরে দিল্লিতে ব ও তিন মেয়েকে নিয়ে চলে আসেন। সেখানে গিয়ে পেট চালানোর জন্য জেএনইউতে দ্বাররক্ষী হিসেবে কাজ করেন মীনা।

এর মাঝেই একদিন ফর্ম ফিলআপ করে পরীক্ষায় বসেন। চলে প্রস্তুতিও। সেই পরীক্ষায় পাশ করে রাশিয়া ভাষা নিয়ে পড়তে চলেছেন রামজেল। তাঁর সারা পৃথিবী ঘোরার খুব ইচ্ছা। সেই কারণেই এই রাশিয়া ভাষা নিয়ে পড়ার উদ্যোগ।

এছাড়াও এই বিষয়ে তাকে মানসিকভাবে খুবই সাহায্য করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে পড়ুয়া সবাইই। তবে চাকরির সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়াটা জিএনইউয়ে সম্ভব নয়।

https://www.facebook.com/newsrplus/videos/944593729224784/

মীনা তাই নাইট ডিউটির জন্য আবেদন করেছেন। জেএনইউয়ের চিফ সিকিউরিটি অফিসার নবীন যাদব বলেছেন, ‘‘মীনাকে নিয়ে আমরা গর্বিত। তাঁর জন্য যা কিছু করার আমরা করব।’’