‘বিস্ফোরক’ কাঞ্চনের বর্তমান স্ত্রী শ্রীময়ী..

মৌসুমী সাহা, নিজস্ব সংবাদদাতাঃ বাবা মা দুজনেই পরিচিত মুখ। তাদের দুজনের বিয়ে নিয়ে ট্রোলিং-এর শিকার হতে হয়েছে বরাবর। তাদের সম্পর্ক নিয়েও আলোচনা চলে জোরকদমে। সোশাল মিডিয়ার দৌলতে তারকাদের হাঁড়ির খবর জানতে পারা আজ যেন জলভাত। সমাজ মাধ্যমে নিজেদের বিভিন্ন সময় তারকাদের জীবনের নানান ঘটনা তুলে ধরেন সেলেবরা। তেমনি সমাজমাধ্যমে খুবই আ্যকটিভ কাঞ্চনের বর্তমান স্ত্রী শ্রীময়ী। প্রতি দিনকার নিজেদের দৈনন্দিন জীবনের বিষয়কে তুলে ধরে সে। নেটিজনরা নিজেদের মতামতও ব্যাক্ত করেন। শ্রীময়ী নিজের মেয়ের ছবি বা ভিডিও করে সমাজ মাধ্যমে শেয়ার করে থাকেন।আর তাতেই বাধে গোল। কেননা কোনও কিছু অপছন্দ হলে তাঁদের কটাক্ষ করতেও ছাড়ে না নেটিজেনরা। কখনও কখনও তা তাঁদের সন্তান অবধিও গিয়ে পৌঁছয়। সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ীর করা একটি পোস্টে উপচে পড়েছে বরাবরের মতোই নেটিজেনদের কমেন্ট। আর সেখানেই একজন একরত্তি কৃষভীকে নিয়ে করে বসলেন কুমন্তব্য। লিখলেন, ‘বাচ্চা মানেই তা দেখতে পুতুলের মতো হয়। কিন্তু এই বাচ্চাটাকে দেখতে খুব অড লাগে।’ আর এই কমেন্ট পরার পর চুপ থাকেননি শ্রীময়ীও। সপাটে জবাব দিয়েছেন মন্তব্যকারীকে। শ্রীময়ী লিখেছেন, ‘আসলে আপনার মানসিকতাই অড। আপনি নিজেকে কখনও আয়নায় দেখেছেন? আগে নিজেকে দেখে আসুন। এর আগেও কাঞ্চন কন্যার জন্য বহু মানুষের ভালোবাসার মেসেজ থাকলেও কুমন্তব্যও করে থাকেন কেউ কেউ। তবে তার উত্তরও দিয়ে থাকেন দম্পতি।

তবে শুধু কাঞ্চন শ্রীময়ী নন নেটিজেনদের কুমন্তব্যে জবাব আমজনতাও দিয়ে থাকেন। একটা ছোট নিরীহ শিশু যে এখনে ভালো করে কথাও বলতে পারেনা, এমনকি কিছু বুঝতেও পারে না। তাকে কেন এই মন্তব্যের শিকার হতে হবে! মা বাবার ছায়া আছে বলে অবোধ শিশু কৃষভীর হাসিও অনেকে সহ্য করতে পারে না। সেটা কি সত্যি উচিত। শিশুটি তো জেনে আসেনি যে তার বাবা মা কে বা তারা কী করেছে।ছোট্ট শিশুটি যখন সে বড় হবে তখন তাকে আরো কী কী সহ্য করতে হবে এমনও আশঙ্কা করছেন অনেকেই। শ্রীময়ীর করা ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়। তবে এই সমস্ত মন্তব্যের জবাব দিয়ে থাকেন অবলীলায় অভিনেত্রী শ্রীময়ী। কিছুদিন আগে মেয়ের জন্মদিন পালনের ছবি দিয়েছিলেন অভিনেত্রী। যেখানে দেখা গিয়েছিল মায়ের কোলে ছোট্ট কৃষভীকে বাবা কাঞ্চন তাকে আদর করছে। সেই ভিডিওতেও দেখা যায় নেটিজেনরা নানান মন্তব্য করতে থাকেন। ‘বাপ মায়ের মতো নাহয়’,’ বিশেষ চাহিদা সম্পন্ন নাকি, এমন করছে কেনো ‘,কেউ আবার চপ্পলের ইমোজি দিয়েছেন, কাঞ্চনের উদ্দেশ্যে কেউ লিখছেন ,’আপনি কোন কাজ করেন না দাদা সারাদিন বউ এর পেছন পেছন ঘুরে বেড়ান, এত টাকা কোথা থেকে পান ‘ইত্যাদি। নেকামি দেখে গা জ্বলে যায় এমনও বলেন কেউ কেউ। কাঞ্চনের কার্বন কপিও বলে মন্তব্য করেন কেউ কেউ। শ্রীময়ী এর জবাবে বলেন ,সে যা করেছে বেশ করেছে। তাকে নিয়ে লোক ট্রোল করে নিজেদের টি আর পি নাকি বাড়ায়। এমনকি কোথাও বেড়াতে গেলে মেয়ের সাথে নানা মুহুর্তের ছবি তুলে ধরেন শ্রীময়ী। জন্ম থেকেই এই ছোট্ট একরত্তি খবরের শিরোনামে। ট্রোলের শিকার হয়েও শ্রীময়ী কিন্তু পিছিয়ে যান না।

তবে এই প্রথম নয়, এর আগে সন্তানকে নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন গায়িকা জোজোও। পুত্রসন্তান তাঁর। সেই খুদেকে জন্ম না দিলেও তাঁকে দত্তক নিয়েছেন জোজো। বাকি আর পাঁচজন যেভাবে সন্তানকে ভালোবাসেন সেভাবেই নিজের সন্তানের প্রতি জোজোর অপত্য স্নেহ। তাঁকেও এক সময় সন্তানকে নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। “গায়ের রঙ কালো তা নিয়ে, নিলেন যখন ভালো দেখে নিতে পারতেন।’ এই মন্তব্যে বেজায় রেগে যান জোজো। পালটা উত্তরে তিনি বলেছিলেন, ‘আমার সন্তানকে নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কি ওর দায়িত্ব নিয়েছেন?’ এবার সেইভাবেই কটাক্ষের শিকার কাঞ্চনের একরত্তিও।