চিকিৎসার জন্য দিল্লির এইমসে গেলেন খগেন মুর্মু

৬ অক্টোবর নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে জখম হয়েছিলেন খগেন মুর্মু। ২২ দিন পেরোলও একাধিক সমস্যা রয়েই গিয়েছে। এবার দিল্লি এইমসে খগেন মুর্মু।

বিশ্বজিৎ মণ্ডল, নিজস্ব সংবাদদাতা: হামলার ২২ দিন কেটে গেলেও, এখনও স্বাভাবিক হতে পারেনি খগেন মুর্মু। গত ৬ অক্টোবর নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এরপর তাঁর চিকিৎসা চলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। গত শনিবার রাতে ২৫ অক্টোবর তিনি বাড়িতে ফিরে আসেন। কিন্তু শারীরিক অবস্থা মোটেই ভালো নেই তাঁর। বাঁ চোখে  ঝাঁপসা দেখছেন তিনি। পাশাপাশি চোখের নীচের হারে ৩ থেকে ৪টি ফ্যাকচার রয়েছে। ফলে খেতে ও কথা  বলতে ব্যাপক অসুবিধা হচ্ছে তাঁর। বর্তমানে তরল খাবার খাচ্ছেন তিনি। মঙ্গলবার দুপুরে তেজস এক্সপ্রেস আগরতলা আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে চেপে দিল্লির এইমসের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি সাংসদ। আহত সাংসদের স্ত্রী মঞ্জু কিস্কু এবং বিজেপি নেতা নীলাঞ্জন দাস জানিয়েছেন, খগেন মুর্মু গত ৬ অক্টোবর বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন নাগরাকাটায়। এখানে তাঁর ওপর প্রাণঘাতী হামলা হয়। গত কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নেই। তাই তাকে বাড়তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লির এইমস হাসপাতালে। কেন্দ্রের নির্দেশে এদিন ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সাংসদ খগেন মুর্মু।

গত ৬ অক্টোবর হড়পা বানে বিধ্বস্ত ডুয়ার্সের নাগরাকাটা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শংকর ঘোষ-সহ বিজেপির এক প্রতিনিধিদল। সেখানে হামলার মুখে পড়েন তাঁরা। তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি চালানোর অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় গাড়ি। ইটের আঘাতে জখম হন খগেন মুর্মু, শঙ্কর ঘোষও। হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন তাঁরা।সৌজন্য মেনে উত্তরবঙ্গ সফরে গিয়ে  হাসপাতালে গিয়ে জখম বিজেপি নেতাদের সঙ্গে দেখা করে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলার ঘটনার পরপরই বিজেপি সাংসদের নিরাপত্তা বৃদ্ধির দাবি উঠেছিল দলের অন্দরে। সেইমতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয় খগেন মুর্মুকে। তবে হাসপাতাল থেকে খানিকটা সুস্থ হয়ে ফিরলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। শরীরে একাধিক সমস্যা হচ্ছে বলে এবার দিল্লি এইমসের উদ্দেশে গেলের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

বিজেপি প্রতিনিধিদের উপর আক্রমণ নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তৃণমূলকে নিশানা করতে এবার খগেন মুর্মুর উপর হামলার ঘটনাকেও বঙ্গ বিজেপি হাতিয়ার করতে চলেছে তা বলাই বাহুল্য।