৩২টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

এবারের তালিকায় তরুণ মুখদের উপর জোর। নতুন প্রজন্মকে সামনে আনতেই বাম নেতৃত্বের এই কৌশল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রার্থী ঘোষণা শুরু করেই চমক দিচ্ছে বামফ্রন্ট। সোমবার প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করার পর এবার দ্বিতীয় দফায় আরও ৩২টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল তারা। সব মিলিয়ে ২৯৪টির অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বামেরা।

সবচেয়ে নজরকাড়া লড়াই হতে চলেছে নন্দীগ্রামে। সেই হাইভোল্টেজ কেন্দ্রে বামেদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শান্তি গিরির। রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা থাকায় লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

এবারের তালিকায় বড় চমক, তরুণ মুখদের উপর জোর। নতুন প্রজন্মকে সামনে আনতেই বাম নেতৃত্বের এই কৌশল বলে মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে নজর কেড়েছে দলের শীর্ষ নেতাদের অনুপস্থিতি। মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যের মতো পরিচিত মুখদের নাম এ দফার তালিকায় নেই।

ঘোষিত তালিকা অনুযায়ী, রাণীনগর থেকে সিপিআইএম প্রার্থী জামাল হোসেন, কল্যাণী থেকে সবুজ দাস, ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নাইয়া, ভবানীপুরে শ্রীদিব বিশ্বাস, বালিগঞ্জে আফরিন বেগম এবং কুলতলিতে অর্চনা বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রার্থীদের সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি ভোটব্যাঙ্কে নতুন বার্তা দিতেই এই পদক্ষেপ বামেদের। এখন দেখার, এই নতুন সমীকরণে ভোটের লড়াই কতটা প্রভাবিত হয়।

এক নজরে দেখে নেওয়া যাক বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকায় কাদের নাম ঘোষণা করা হল-

১১-কালচিনি (এসটি) — আরএসপি — পাসাং শেরপা 
৩২-করান্ডিঘি — সিপিআই(এম) — মোঃ সাহাবুদ্দিন 
৪৩-হবিবপুর — সিপিআই(এম) — বসুদেব বর্মন 
৪৫-চাঁচল — সিপিআই(এম) — আনাওয়ারুল হক
৬২-ভগবানগোলা — সিপিআই(এম) — মাহমুদাল হাসান 
৬৩-রানিনগর — সিপিআই(এম) — জামাল হোসেন
৬৫-নবগ্রাম (এসসি) — সিপিআই(এম) — পূর্ণিমা দাস 
৭৬-জলঙ্গি — সিপিআই(এম) — ইয়ানুস আলি সরকার 
৮৩-কৃষ্ণনগর উত্তর — সিপিআই(এম) — অদ্বৈতা বিশ্বাস
৮৮-কৃষ্ণগঞ্জ (এসসি) — সিপিআই(এম) — অর্চনা বিশ্বাস 
৯২-কল্যাণী (এসসি) — সিপিআই(এম) — সবুজ দাস 
১২৪-বসিরহাট দক্ষিণ — সিপিআই(এম) — আইনুল আরেফিন (রাজু আহামেদ) 
১২৯-কুলতলি (এসসি) — সিপিআই(এম) — রামশঙ্কর হালদার
১৩৬-জয়নগর (এসসি) — সিপিআই(এম) — অপূর্ব প্রামাণিক
১৪০-বারুইপুর পশ্চিম — সিপিআই(এম) — লাহেক আলি 
১৪৩-ডায়মন্ড হারবার — সিপিআই(এম) — সমরেন্দ্র নাথ নাইয়া
১৫২-টালিগঞ্জ — সিপিআই(এম) — অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস
১৫৭-মেটিয়াবুরুজ — সিপিআই(এম) — অ্যাডভোকেট মনিরুল ইসলাম
১৫৯-ভবানীপুর — সিপিআই(এম) — অ্যাডভোকেট সৃজীব বিশ্বাস
১৬১-বালিগঞ্জ — সিপিআই(এম) — আফরিন বেগম (শিল্পী) 
১৮৭-চাঁপদানি — সিপিআই(এম) — অ্যাডভোকেট চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৯৫-জাঙ্গিপাড়া — সিপিআই(এম) — সুদীপ্ত সরকার 
১৯৯-পুড়শুড়া — সিপিআই(এম) — সন্দীপ কুমার সামন্ত
২০৪-পাঁশকুড়া পূর্ব — সিপিআই(এম) — ইব্রাহিম আলি
২০৫-পাঁশকুড়া পশ্চিম — সিপিআই(এম) — নিরঞ্জন সিহি
২১০-নন্দীগ্রাম — সিপিআই — শান্তি গিরি
২১৫-খেজুরি (এসসি) — সিপিআই(এম) — হিমাংশু দাস
২২০-নয়াগ্রাম (এসটি) — সিপিআই(এম) — ডা. পুলিন বিহারী বাস্কে 
২২১-গোপীবল্লভপুর — সিপিআই — বিকাশ সারঙ্গী
২৬৩-মন্টেশ্বর — সিপিআই(এম) — অনুপম ঘোষ
২৮১-আসানসোল উত্তর — সিপিআই — অখিলেশ কুমার সিং
২৯৪-মুরারাই — সিপিআই(এম) — মোঃ আলি রেজা মণ্ডল