মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন!

কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার মল্লিকবাজার এলাকায় একটি কাপড়ের গুদামে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। তবে এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং রাস্তা ঘিঞ্জি হওয়ায় দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মল্লিকবাজারের ৩৫ নম্বর এজেসি বোস রোডের একটি বাড়িতে কাপড়ের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামে প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর দেন দমকল বিভাগে। খবর পেয়েই একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দমকল আধিকারিকদের বক্তব্য, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। পাশাপাশি গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাও খতিয়ে দেখবেন তাঁরা। তদন্তে কোনও গাফিলতি বা নিয়মের ব্যত্যয় ধরা পড়লে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।