গুজরাত বন্দরে পৌঁছল নন্দাদেবী

সোমবার শিবালিকের পর এলপিজি গ্যাস নিয়ে আজ গুজরাত বন্দরে পৌঁছল নন্দাদেবী ।

বিশ্বজিৎ নস্কর, সাংবাদিক : ভারতে এলপিজি গ্যাস সঙ্কটের মধ্যে এটি নিঃসন্দেহে দেশবাসীর জন্যে আনন্দের খবর। জানা গিয়েছে, প্রায় ৪৭,০০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী যেটি ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে নিরাপদে গুজরাতের বন্দরে পৌঁছল।

শিবালিকের পর এলপিজি নিয়ে গুজরাত বন্দরে পৌঁছল নন্দাদেবী ট্যাঙ্কার। এলপিজি গ্যাস সঙ্কটের মধ্যে এটি নিঃসন্দেহে দেশবাসীর জন্যে বড় আনন্দের খবর। জানা গিয়েছে, প্রায় ৪৭,০০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী ট্যাঙ্কার, যেটি ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে নিরাপদে গুজরাত বন্দরে পৌঁছল।

সঙ্কটের মধ্যে এটি ভারতবাসীর জন্যে সুখবর। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালায় ইজরায়েল আমেরিকা। যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-সহ প্রায় হাজারো জনের মৃত্যু হয়। এরপর থেকেই প্রতিশোধ তুলতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন-ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণ চালায় ইরান। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরান, যেটি ইরানের সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে।


যেখান দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেলও গ্যাসবাহী ট্যাঙ্কার চলাচল করে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বদলা নিতে ইরান হরমুজ প্রণালী আটকে দেয়। যার ফলে হরমুজ প্রণালীর চারপাশে আটকে পড়েছে ছয়শো বেশী নাবিক নিয়ে প্রায় ২২ টি ভারতের পতাকাবাহী তেলও গ্যাস ট্যাঙ্কার। তার আঁচ পড়েছে ভারতবাসীর হেঁসেলে। গ্যাস সঙ্কট দেখা দিয়েছে, গ্যাসের দাম বেড়ে গিয়েছে। এর মধ্যেই একের পর এক তেল গ্যাস ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে ঢুকছে। সেই কারণেই নন্দাদেবী ট্যাঙ্কারের ৪৭ হাজার মেট্রিক টন এলপিজি গ্যাস ভারতে প্রবেশ, নিঃসন্দেহে দেশবাসীর জন্যে বড় খবর। এর আগে, সংঘাতপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রমকারী প্রথম এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’ ৪৫০০০ মেট্রিক টন এলপিজি গ্যাস গুজরাত বন্দরে পৌঁছেছিল। উল্লেখ্য, ভারত ও ইরানের কূটনৈতিক কথাবার্তা পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বহনকারী দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজকেই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এদের মধ্যে একটি শিবালিক অন্যটি হল নন্দাদেবী। হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য ভারতীয় ও ইরানি নৌবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। বিশ্বব্যাপী সংকটের মধ্যে ৪৭,০০০ মেট্রিক টন এলপিজি এখন ভারতে সরবরাহ হবে। সব মিলিয়ে দুটি জাহাজে আনুমানিক হিসাব গৃহস্থের ১৪.২ কেজি সিলিন্ডার পিছু 60 থেকে 70 লক্ষ পিস এলপিজি সিলিন্ডার হরমুজ প্রণালী অতিক্রমের ভারতীয় বন্দরে ভিড়েছে । আগামী দিনে আরও বেশি করে তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখব বলে কেন্দ্রীয় সরকার দৃঢ়তার সাথে জানায়।

সোমবার, প্রায় ৪০,০০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী ভারতীয় এলপিজি বাহক ‘শিবালিক’ গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল। এর মধ্যে ২০,০০০ মেট্রিক টন মুন্দ্রায় মুক্তি করা হয়েছে এবং বাকি ২৬,০০০ মেট্রিক টন ম্যাঙ্গালোরে পাঠানোর কথা রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ৮১,০০০ টন মুরবান অপরিশোধিত তেল নিয়ে যাত্রা করা ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘জাগ লাডকি’-ও নিরাপদে ভারতের পথে রয়েছে। পারস্য উপসাগরীয় এলাকায় থাকা সমস্ত ভারতীয় নাবিক নিরাপদ আছেন এবং গত ২৪ ঘণ্টায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলস্বরূপ, পারস্য উপসাগরে এখন মোট ৬১১ জন নাবিকসহ ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ আটকে রয়েছে।