মচ্ছরের সেই সাহসিকতায় মুগ্ধ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতীয় পাইলট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানালেন তিনি।যে সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন তাতে সারা বিশ্বের মানুষের চোখে এখন তিনিই হিরো।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে তখন উড়ছে বিমান। আচমকাই ককপিটে ঘটে যায় এক ভয়ঙ্কর কাণ্ড। সহ-পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। অথচ সেই অবস্থাতেও হাল ছাড়েননি তিনি। কোনও মতে ককপিটের দরজা খুলে দেন। এরপরই কয়েকজন যাত্রী ভিতরে ঢুকে হামলাকারীকে নিরস্ত্র করেন এবং পরিস্থিতি সামাল দেন। এই অবস্থাতেও নিজের প্রাণের পরোয়া না করে যাত্রীদের প্রাণ বাঁচাতে বিমান চালিয়ে অসম্ভব সাহসিকতার পরিচয় দিয়েছেন।
বর্তমানে ক্যাপ্টেন মচ্ছর আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। শনিবার তাঁর সঙ্গে ফোনে কথা বলেন করেন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেতানিয়াহু বলেন, “আপনি ইজরায়েল-ভারত এবং সমগ্র বিশ্বের কাছে একজন নায়ক। আমি আপনাকে ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটি আমাদের সর্বোচ্চ সম্মান, যা আমরা আমাদের স্বাধীনতা দিবসে প্রদান করে থাকি। সাধারণত এটি ইজরায়েলি নাগরিকদের জন্যই নির্ধারিত থাকে, তবে আমার মনে হয় এক্ষেত্রে দেশের সকল নাগরিক আপনাকে সাদরে গ্রহণ করে নেবে।”
নেতানিয়াহুর সঙ্গে ফোনে ক্যাপ্টেন মচ্ছর ককপিটের সেই অভিশপ্ত মুহূর্তগুলি সম্পর্কে একাধিক তথ্য তুলে ধরেন বলে জানা যাচ্ছে। ক্যাপ্টেন মচ্ছরের পাশাপাশি ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকেও আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু।