Nidhhi Agerwal: টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল

ছবির প্রচারে এসে পুরুষ ভক্তদের মাঝে পড়লেন নিধি আগারওয়াল, খুলে যাচ্ছিল জামাকাপড়…, দেখুন ভিডিয়ো

একদিকে কলকাতায় এসে ভিআইপিদের ভিড়ে হেনস্থার শিকার হয় লিওনেল মেসি। এবার হায়দরাবাদে ছবির প্রচারে গিয়ে ফ্যানেদের মাঝে হেনস্থা হতে হল এক অভিনেত্রীকে। তাও আবার সুপারস্টার প্রভাসের ছবির প্রচারে ঘটনাটি ঘটেছে। আসলে গত বুধবার প্রভাসের আপকামিং ছবি ‘রাজা সাব’-এর একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নিধি আগারওয়াল (Nidhhi Agerwal)। প্রচার শেষে গাড়িতে ওঠার সময় ঘটনাটি ঘটেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে চারদিকে শুধু পুরুষ ভক্তরা রয়েছেন। আর মাঝে রয়েছেন নিধি। কেউ তাঁর অশালীনভাবে গায়ে হাত দিচ্ছেন, কেউ তাঁর জামাকাপড় ধরছেন।

এদিন ঘটনাটি ঘটে হায়দরাবাদে একটি মলের মধ্যে। ঘটনার পর কোনওমতে তিনি নিজের লাজ বাঁচিয়ে গাড়িতে উঠে পড়েন। আর গাড়িতে উঠেই আতঙ্কে হাউহাউ করে কাঁদতে শুরু করেন তিনি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কেউ লিখেছেন, এরা জানোয়ারের থেকেও অধম। কেউ আবার লিখেছেন, ভক্তদের সীমার মধ্যে থাকা উচিত। এই ঘটনা স্তম্ভিত বিশিষ্টজনেরাও। প্রশ্ন উঠছে, এভাবে জনসমক্ষে তারকারা যদি সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রয়েছে।

এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সামাজিক মাধ্যমে কোনও মন্তব্য করেননি। তবে স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে, ছবির প্রচারে ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। যে কারণে ঘটনার সময় অভিনেত্রীর আশেপাশেও জনতা এভাবে ঘিরে ধরেছিলেন। প্রাথমিকভাবে এই ঘটনার দায় প্রযোজনা সংস্থার। যদিও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা, এমনকী খোদ নিধি আগারওয়াল কোনও পদক্ষেপ নেবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।