রাহুল-খড়্গের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার ভারতীয় সম্প্রদায়ের আয়োজকেরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নে অনুষ্ঠিত ‘মেলবোর্ন মিটস মোদী’ অনুষ্ঠানে ব্যাপক ভিড় আসলে ভাড়া করা। দর্শকদের ‘ভাড়াটে ভিড়’ বলে এভাবেই কংগ্রেসের অভিযোগ ঘিরে বিতর্ক চরমে ওঠে। এ বার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গের উদ্দেশে খোলা চিঠি লিখে সেই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অনুষ্ঠানের আয়োজকরা।
গত ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতি ছিল বলে দাবি আয়োজকদের। তবে কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন, এই জনসমাগম ছিল ‘পরিকল্পিত’ এবং অনেককে অর্থ দিয়ে অনুষ্ঠানে আনা হয়েছিল। বিদেশি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি দাবি করেছিলেন, চার্টার বিমানে দর্শকদের নিয়ে আসা হয়েছে।
এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আয়োকেরা। তাঁদের বক্তব্য, সিডনি থেকে ‘মোদী এয়ারওয়েজ’ নামে চার্টার বিমানের ব্যবস্থা করা হলেও যাত্রীরা নিজেদের খরচেই সফর করেছেন। কারও যাতায়াত বা থাকার খরচ বিজেপি, ভারত সরকার বা অস্ট্রেলিয়া সরকার বহন করেনি। সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকেরাই সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন।
আয়োজকদের অন্যতম সদস্য অমিত করন্থ বলেন, ‘‘অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় এসেছেন। তাঁরা নিজেরাই ভ্রমণ, থাকা-খাওয়া এবং অন্যান্য খরচ বহন করেছেন। তাঁদের ‘ভাড়াটে ভিড়’ বলা শুধু ভুল নয়, অপমানজনকও বটে।’’
খোলা চিঠিতে আরও দাবি করা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত ভারতীয়-অস্ট্রেলীয়রা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ। কেউ বিজেপির সমর্থক, কেউ কংগ্রেসের, আবার অনেকের কোনও রাজনৈতিক পরিচয়ই নেই। তাই তাঁদের রাজনৈতিক স্বাধীনতাকে প্রশ্ন করা উচিত নয়।
চিঠিতে কংগ্রেস নেতৃত্বের কাছে তিনটি দাবি জানানো হয়েছে—
১. বিজেপি বা ভারত সরকার চার্টার বিমানের খরচ বহন করেছে, এমন অভিযোগের কোনও প্রমাণ নেই বলে স্বীকার করতে হবে।
২. ‘ভাড়াটে ভিড়’ মন্তব্য প্রত্যাহার করতে হবে।
৩. আয়োজক, স্বেচ্ছাসেবক ও ভারতীয়-অস্ট্রেলীয় সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে আয়োজকদের বক্তব্য, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের বলি যেন কখনও প্রবাসী ভারতীয় সমাজ না হয়। কোনও মন্তব্য করলে সেবিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।