লন্ডন যাত্রায় বাধা, এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ সৌরভ দাস!

লন্ডন যাওয়ার পথে বাধার মুখে পড়ে এ বার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন ককরোচ জনতা পার্টির (CJP) সহ-আহ্বায়ক সৌরভ দাস। তাঁকে লন্ডনে যেতে না দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছেন তিনি। লন্ডনের একাধিক নামী বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার রাত ১টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁর অভিযোগ, সোমবার রাত ১১টা নাগাদ বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটকে দেন। বিমানে উঠতে বাধা দেওয়া হয় তাঁকে।আর

সৌরভের দাবি, বিমান ছাড়ার কয়েক ঘণ্টা আগেই তাঁকে একটি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। এরপরই তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয়।সমাজমাধ্যম এক্সে একাধিক পোস্ট করে সৌরভ অভিযোগ করেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের সামনে বক্তব্য রাখা থেকে তাঁকে আটকাতেই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ‘ককরোচ আন্দোলন’ নিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। সেখানে ভারতীয় পড়ুয়ারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

বিদেশযাত্রায় বাধা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন সৌরভ। তাঁর আইনজীবী জরুরি ভিত্তিতে শুনানির জন্য বিচারপতি তথা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন ওয়াসুদেও সাম্ব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন। তবে আদালত জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার মামলাটি শোনা হবে।সৌরভের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁর বক্তৃতা দেওয়ার কথা ছিল বলেই তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।