নাগরাকাটায় মার সাংসদ বিধায়কদের, উদ্বেগপ্রকাশ প্রধানমন্ত্রীর

সুচারু মিত্র, নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। তখনও তাঁরা আঁচ করতে পারেননি যে, কী অপেক্ষা করছে তাদের জন্য।এরপরই তীব্র বাদানুবাদ, ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পড়ে গেলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। আর এই ক্ষোভ-বিক্ষোভের মাঝেই তাদেরকে উদ্দেশ্য করে ধেয়ে এল পাথর, আর তাতেই রক্তাক্ত হলেন খগেন মুর্মু। আক্রান্ত হলেন বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ক। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো খগেন মুর্মুকে।


নাগরাকাটায় বিপর্যয় পরিস্থিতি দেখতে গিয়ে বিজেপির সাংসদ, বিধায়কদের আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে ক্ষোভপ্রকাশও করে তিনি। বিপর্যয় পরিস্থিতি দেখতে গিয়ে বিধায়ক এবং সাংসদের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে ?… যেখানে সহায় সম্বলহীন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে গিয়েছিল বিজেপি সাংসদ, বিধায়করা। ভারতের জনতা পার্টির তরফে ত্রাণ দেওয়ার কাজও শুরু হয়েছে ইতিমধ্যে। উত্তরবঙ্গের বিধ্বস্ত এলাকাগুলিতে পৌঁছে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

দার্জিলিং, কার্শিয়াং , কালিম্পং, মিরিক, নাগরাকাটা, ধুপগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত। ধস আর যেখানে সেখানে জলোচ্ছ্বাস আর তাতেই বিপর্যস্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলা। এরই মাঝে সাংসদ এবং বিধায়ককে বেধরক মারধরের ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিপর্যয় পরিস্থিতি দেখতে গিয়ে বিজেপি সাংসদ এবং বিধায়ককের উপর হামলার ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকেই নিশানা করেছে বিজেপি। এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে ৩৫৫ ধারার দাবিও করা হয়েছে। এবার প্রধানমন্ত্রীও হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেন। ঘটনায় ইতিমধ্যে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তাঁদের অভিযোগ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে বিনা কারণে মারধর ও হেনস্থা করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিকে এইভাবে হেনস্থা করা যায় না। এই বিষয়টিকে সামনে রেখে এবার লাগাতার আন্দোলনের ডাক দিল ভারতীয় জনতা পার্টিও।