ইথিওপিয়া সফরে প্রধামন্ত্রী মোদী

বর্তমানে ত্রিদেশীয় সফরে ইথিওপিয়ায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গত মঙ্গলবার ইথিওপিয়ায় পা রেখেছেন তিনি। ঠাসা কর্মসূচীর মাঝে মঙ্গলবার রাতে অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। আসলে এদিন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে নৈশ্যভোজ করছিলেন মোদী। সেই সঙ্গে ইথিওপিয়ার সঙ্গীতশিল্পীদের গলায় শোনা গেল বন্দে মাতরম গান। বিদেশের মাটিতে এই গান শুনে আনন্দে উত্ফুল্ল হয়ে উঠলেন মোদী। পরবর্তীকালে গানের ওই অংশের ভিডিয়ো সামাজিক মাধ্যমে আপলোডও করেন তিনি।
At yesterday’s banquet dinner hosted by Prime Minister Abiy Ahmed Ali, a wonderful rendition of Vande Mataram was sung by Ethiopian singers. It was a deeply moving moment, that too at a time when we are marking 150 years of Vande Mataram. @AbiyAhmedAli pic.twitter.com/TeHbPzBBLb
— Narendra Modi (@narendramodi) December 17, 2025
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর অসামান্য নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ইথিওপিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্রেট অনার মার্ক অফ ইথিওপিয়া’ প্রদান করা হয়েছে। বুধবার এই অর্জনে মোদীকে অভিনন্দন জানান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও অমিত শাহ। তাঁরা বিষয়টিকে ভারতের জন্য এক “গর্বের মুহূর্ত” হিসেবে অভিহিত করেছেন। জেপি নাড্ডার মতে, এই সম্মান বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক খ্যাতি এবং মোদীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর বহির্বিশ্বের গভীর আস্থারই প্রতিফলন।
Grateful to the people and Government of Ethiopia as well as Prime Minister Abiy Ahmed Ali for conferring upon me the ‘Great Honour Nishan of Ethiopia’ last evening. To be honoured by one of the world’s most ancient and rich civilisations is a matter of immense pride. This honour… pic.twitter.com/MWrdGwVFcI
— Narendra Modi (@narendramodi) December 17, 2025
প্রসঙ্গত, প্রথমবার ইথিওপিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। ‘গ্লোবাল সাউথ’-এর শরিক হিসেবে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে হ.। এই সফর শেষে আজ, ১৭ ডিসেম্বর ওমানের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তিন দেশীয় সফর সেরে ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের প্রভাব আরও সুদৃঢ় করবে।