Narendra Modi: শনিতে নদীয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল নদীয়ার তাহেরপুরে আসছেন তিনি। চলছে জোরকদমে প্রস্তুতি।

২০২৫ শেষের আগে মোদী-শাহের জোড়া সফর বাংলায়। বছরের শেষে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে আগামীকাল বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামীকাল নদীয়ায় আসতে চলেছেন তিনি। ফলে এই সভা ঘিরে জেলাস্তরে নেতাকর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই সঙ্গে নদীয়ার তাহেরপুর মুড়ে ফেলা হয় নিরাপত্তা চাদরে। প্রস্তুতিও চলছে জোরকদমে। সভাস্থল প্রাঙ্গণের পাশের হেলিপ্যাডে চপাড়ের মাধ্যমে মহড়া ভারতীয় বায়ুসেনার।

ইতিমধ্যে জোর কদমে চলছে নিরাপত্তার ব্যবস্থার কাজ, রাজ্য পুলিশ এবং এসপিজর ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে নদীয়ার তাহেরপুরের মাঠ প্রাঙ্গন। উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন, নির্বাচনে নিরিখে দলীয় কর্মীদের একাধিক বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। এবারের সভায় মোদীর ভাষণে থাকবে এসআইআর, যুবভারতীকাণ্ড সহ একাধিক বিষয়। বছর শেষের আগে রাজ্য সরকারকে সমালোচনায় বিদ্ধ করতে চাইছেন তিনি।

অর্থাৎ আগামীকাল জনসভা থেকে প্রধানমন্ত্রীর কি ভাষণ দিতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যস্তরের বিজেপি নেতৃত্ব। চলতি বছরে একাধিকবার বাংলায় এসেছে প্রধানমন্ত্রী মোদী। আগামী বছরেই বাংলায় নির্বাচন। তাঁর বছরখানেক আগে থেকেই জাতীয় স্তরের নেতৃত্বের ভিড় বাড়ছে বাংলায়।